শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ৪৭Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ের আকাশ যদি মেঘলা হয়, কুছ পরোয়া নেই। রোহিত শর্মার হাতে রয়েছেন এমন সব বোলার, যাঁরা তার সুবিধা নিতে পারেন।
যদি শিশির থাকে, তাহলেও সমস্যা নেই। বাতাসে বল যদি হেলতে থাকে, তাহলেও রোহিতের কোনও চিন্তাই নেই। যে কোনও পরিস্থিতিতে ফেলে দাও, রোহিতের দল তৈরি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগেরদিন রীতিমতো আত্মবিশ্বাসী শোনায় ভারত অধিনায়ককে।
দুবাইয়ের আবহাওয়া, দুবাইয়ের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে দারুণ পরিচিত ভারতের ক্রিকেটাররা। ২০২১ সালের অক্টোবর থেকে এখানেই যে হয়েছে ন'টি টি-টোয়েন্টি হয়েছে। ২০১৮ সালের পর থেকে দুবাইয়ে অবশ্য ভারত কোনও ওয়ানডে ম্যাচ খেলেনি। কিন্তু রোহিতের ভারত তো অন্য ধাতুতে গড়া। যতই টেস্টে ভারতের বিপর্যয় নিয়ে সংবাদ মাধ্যমে কালি খরচ হোক, যতই নিন্দুকরা ধেয়ে আসুক, হিটম্যানের মতে তাঁর দল যে কোনও পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে লড়তে তৈরি।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে রোহিতকে বলতে শোনা গিয়েছে, ''যদি দুবাইয়ের আকাশ মেঘাচ্ছন্ন থাকে, আমাদের অস্ত্রাগারে রয়েছে ভাল বোলার। যদি বোলারদের সাহায্য করার মতো পরিবেশ থাকে, তাহলেও আমাদের দলে রয়েছে সেই ধরনের বোলার, যারা পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের সেরাটা তুলে ধরতে পারবে।''
যদি ভারত ও বাংলাদেশের মধ্যে তূল্য মূল্য বিচার করা যায়, তাহলে ভারতই ধারে ও ভারে অনেক এগিয়ে। বহু দিক থেকে দক্ষ খেলোয়াড়ের সংখ্যা বেশি এই ভারতীয় দলে। রোহিত আলাদা করে উল্লেখ করেছেন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজার কথা। চোটের জন্য বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাচ্ছে না ভারত। ফলে রোহিতকে এঁদের উপরই নির্ভর করে থাকতে হবে। রোহিত বলছেন, ''এই তিন জন, জাদেজা, অক্ষর এবং ওয়াশিংটন আমাদের খেলাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। আমাদের টিম কম্বিনেশন, আমাদের স্কোয়াডে রয়েছে গভীরতা। আমরা এমন খেলোয়াড়দের নিতে চেয়েছি, যাদের দুধরনের দক্ষতা রয়েছে।''
চাপ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামছেন রোহিত। বলা ভাল, দারুণ এক সন্ধিক্ষণে তাঁর ক্যাপ্টেন্সি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দেশে ফিরলে রোহিতের হাতেই হয়তো থেকে যাবে নেতৃত্বের ব্যাটন। আর অন্যরকম কিছু হলে অনেক কিছুর জন্য তৈরি থাকতে পারে দেশের ক্রিকেটমহল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি