বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৩০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০১৬ সালের ফেব্রুয়ারি। বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'সনম তেরি কসম'। ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন সলমন খানের ‘লাকি’ ছবির পরিচালক রাধিকা রাও এবং বিনয় সাপরু। দীপক মুকুটের প্রযোজনায় বলিউডের এই অ্যাকশন-রোম্যান্টিক ছবিতে তেলুগু ফিল্মস্টার হর্ষবর্ধন রানের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল পাক মডেল-অভিনেত্রী মওরা হোকেনকে। ২৩ বছর বয়সী এই পাকিস্তানি যুবতী ছিলেন ওয়াঘার ওপারের দেশের ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী। বলিউডের তৎকালীন এই নতুন জুটি বক্স অফিসে কামাল করতে পারেনি। বরং সশব্দে মুখ থুবড়েই পড়েছিল। কিন্তু দ্বিতীয়বার মুক্তি পাওয়ামাত্রই ম্যাজিক! মাত্র দু’দিনে এই ছবি প্রথমবারে যত টাকা আয় করেছিল, তা ছাপিয়ে গিয়েছে এইবারে।মুম্বই সংবাদমাধ্যম সূত্রে আগেই খবর এসেছিল এই ছবির সিক্যুয়েল তৈরি করতে চলেছেন নির্মাতারা। জল্পনা শুরু হয়েছে, ছবির সিক্যুয়েলে হর্ষবর্ধনের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা রাও এবং বিনয় সাপরুকে জানানো হয়, এই ছবির সিক্যুয়েলে নায়িকার চরিত্রে বহু দর্শক শ্রদ্ধাকে দেখতে চাইছেন। তাঁদের মতে, 'আশিকি ২' এবং 'এক ভিলেন'-এ যেহেতু দারুণ মানিয়েছিল শ্রদ্ধাকে তাই এই সিরিজের দ্বিতীয় ছবিতেও মন্দ লাগবে না শক্তি-কন্যাকে। 'সনম তেরি কসম'-এ যেহেতু মওরা হোকেন অভিনীত চরিত্রটি মারা গিয়েছে, তাই সেই জায়গায় শ্রদ্ধা আসতেই পারেন। তার উপর 'স্ত্রী ২'র মারকাটারি সাফল্যের পর দর্শকমহলে শ্রদ্ধার চাহিদা আকাশছোঁয়া। দর্শকের অন্য অংশের মত, এই সিরিজের যেকোনও ছবিতে হর্ষবর্ধনের বিপরীতে একমাত্র মওরাকেই মানাবে। আর কাউকে নয়। সুতরাং, শ্রদ্ধার এই সিরিজের ছবিতে না ঢোকাই ভাল।
অন্যদিকে, শোনা যাচ্ছে ছবির সিক্যুয়েলে নাকি থাকতে পারেন সলমন খান। এমনই ইঙ্গিত নাকি দিয়েছেন নির্মাতারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি