বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ২৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সলমন খান এবং অভিষেক বচ্চনকে কতবার প্রকাশ্যে একসঙ্গে দেখা গিয়েছে, তা হাতে গুনে বলে দেওয়ায় যায়। কেন তাঁদের একসঙ্গে দেখা যায় না সেকথা বোঝার জন্য কোনও কঠিন উপপাদ্য প্রমাণ করার প্রয়োজন নেই। তবে একটা সময়ে কিন্তু তাঁরা দু'জনে একইসঙ্গে বসে মদ্যপান করতেন, হৈ-হল্লাও পাকাতেন! সেইসব পার্টিতে নাকি দেখা যেত অমিতাভ বচ্চনকেও। কি অবিশ্বাস্য লাগছে? এমনটাই দাবি করলেন জনতামহলের পাশাপাশি বলিপাড়ার তারকমহলেও সমান জনপ্রিয় ডিজে আকিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের পার্টির এমন নানা অজানা কথা প্রকাশ্যে এনেছেন ডিজে আকিল। জানালেন, যখন সমাজমাধ্যমের রমরমা ছিল না তখন চুটিয়ে এইসব বলি-পার্টিতে আনন্দে মাতোয়ারা হতেন তাবড় তাবড় বলি-তারকারা। একসঙ্গে মদ্যপান করার পাশাপাশি ভাগ করে খাবার খেতেন। ডান্স ফ্লোরে নাচতেনও! আরও বললেন, "একটা সময়ে বলিউডের নানান পার্টিতে একই ছাদের তলায় মদ্যপানে মজতেন সলমন-অভিষেক। সেসব পার্টিতে বলিউডের তাবড় তাবড় তারকা আসতেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ফরদিন খান, জন আব্রাহাম, হৃতিক রোশন, ডিনো মোরিয়া-সহ আরও অনেকে। সিনিয়র ও জুনিয়র দুই বচ্চনই একসঙ্গে পার্টি করতেন মনে আছে। তখনও এসব কোনও ক্যামেরার রমরমা ছিল না। ওঁরা আসতেন, মদ্যপান করতেন, আনন্দ করতেন চুটিয়ে। কী মজাটাই না হত!”
" তবে এখন তো এসব পার্টিতে আসতে চান না বলি-তারকারা। আসতে রীতিমতো ভয় পান। সবাই ফোন, ক্যামেরা চালু করে রাখে। ছবি তুলতে চায় ওঁদের সঙ্গে। লোকজন ওঁদের বিরক্ত করেন। পার্টিতে এসে এতটুকুও শান্তি পান না। আগে যেভাবে নির্দ্বিধায়, নিরুদ্বেগে পার্টিতে চুটিয়ে মজা করতেন এখন সেই পরিবেশের ছিটেফোঁটা আর নেই। নিজেরদের ছবির গান বাজলে তো উন্মাদের মতো নাচতেন শাহরুখ-সলমন-আমির। মদ্যপান যেমন করতেন, হৈ-হল্লা করে মাতিয়ে রাখতেন পুরো পার্টি। তবে সমাজমাধ্যমের বাড়বাড়ন্তের পরে সেসব এখন অতীত।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি