রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কাল শুরু অভিযান, বাংলাদেশের বিরুদ্ধে কি তিনজন স্পিনার নিয়ে খেলবে ভারত?

Sampurna Chakraborty | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ১৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। তারপরই বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের। সেমিফাইনালে যেতে গ্রুপে তিনটে ম্যাচের মধ্যে অন্তত দুটোতে জিততেই হবে। দুবাইয়ে নিজেদের সব ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। অর্থাৎ একই মাঠে খেলার সুবিধা পাবেন রোহিতরা।‌বিভিন্ন পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয় নেই। বাকি সাত দলকে চারটে ভেন্যুতে খেলতে হবে। এটা বিরাট অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়ার। তবে যেকোনও টুর্নামেন্টে প্রথম ম্যাচ কঠিন। প্রতিপক্ষ বাংলাদেশ হোক না কেন। দুবাইয়ের পিচের চরিত্র জানেন গৌতম গম্ভীর, রোহিত শর্মারা। ব্যাটারদের পাশাপাশি বোলাররাও সাহায্য পায়। তিনজন স্পিনার নিয়ে দল সাজাবে না তিনজন পেসারকে খেলানো হবে, এটাই বড় প্রশ্ন। 

যশপ্রীত বুমরার না থাকা বড় ক্ষতি। সবে চোট থেকে ফিরেছেন মহম্মদ সামি। তবে বাংলাদেশ ম্যাচে একনম্বর পেসার হিসেবে থাকবেন তিনি। সঙ্গে হর্ষিত রানা এবং অর্শদীপ সিংয়ের মধ্যে একজন, না দু'জনকেই খেলানো হবে সেটা ঠিক করতে হবে টিম ম্যানেজমেন্টকে। পাঁচজন স্পিনার রয়েছে দলে। তারমধ্যে তিনজন অলরাউন্ডার। রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের খেলা নিশ্চিত। তৃতীয় স্পিনার খেলানো হবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। গম্ভীরের স্পিনারদের প্রতি আস্থা দেখে মনে হচ্ছে, অন্তত প্রথম ম্যাচে তিন স্পিনার নিয়েই নামবে ভারত। সেক্ষেত্রে তৃতীয় স্পিনার কে হবে? পাল্লাভারী বরুণ চক্রবর্তীর। গম্ভীরের পছন্দের তালিকায় রয়েছেন তিনি। তবে শিশিরের বিষয়টি মাথায় রাখতে হবে।

দুবাইয়ে দ্বিতীয় ইনিংসে বল করা দল সচরাচর সমস্যায় পড়ে।‌ শিশিরের জন্য বল গ্রিপ করতে অসুবিধা হয়। এই একটি কারণেই তিনজন স্পিনার নেওয়ার আগে ভাবতে পারে থিঙ্কট্যাঙ্ক। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যবহার করা হয় অক্ষরকে। সাফল্য পান। তাঁর অন্তর্ভুক্তি প্রথম পাঁচে একজন বাঁ হাতির বিকল্প বাড়াতে পারে। ব্যাটিং অর্ডার নিয়ে সমস্যা নেই। রোহিতের সঙ্গে ওপেন করবেন শুভমন গিল। বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার যথাক্রমে তিন এবং চারে নামবে। অক্ষর প্যাটেল এবং কেএল রাহুলের মধ্যে একজনকে পাঁচ নম্বরে নামানো হবে। প্রথম ম্যাচে ঋষভ পন্থের খেলার সম্ভাবনা নেই। ভারতীয় ব্যাটিং যথেষ্ট শক্তিশালী। আসল চিন্তা বোলিং নিয়ে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া