শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mohammad Arman Kohli wishes luck to Virat Kohli

খেলা | 'সেঞ্চুরি করুক বিরাট, জিতুক আমার দেশ', ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী পদ্মাপাড়ের 'কোহলি'র

KM | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ১৪Krishanu Mazumder

কৃশানু মজুমদার: কিং কোহলি সেঞ্চুরি করুক। কিন্তু জিতুক  বাংলাদেশ। 

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-বাংলাদেশ ম্যাচের আগে বিরাট কোহলির জন্য প্রার্থনা শুরু করে দিয়েছেন বাংলাদেশের 'কোহলি' মহম্মদ আরমান। 

চট্টগ্রামের মহম্মদ আরমানকে দেখতে বিরাট কোহলির মতোই। খালি চোখে আমার-আপনার ভুল হওয়াটাই স্বাভাবিক। 

পদ্মাপাড়ে তিনি এখন ট্রেন্ডিং। তাঁর ভিডিও ভাইরাল হচ্ছে।  সাংবাদিকদের ফোন আসছে মুহুর্মুহু। ভক্তদের মেসেজে ভর্তি হচ্ছে মোবাইলের ইনবক্স। তাঁর সঙ্গে ছবি তোলার জন্য শুরু হয়ে যাচ্ছে হুড়োহুড়ি। ২২ বছরের তরুণ জনপ্রিয়তার স্বাদ পেতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই।  

সেই মহম্মদ আরমান আজকাল ডট ইনকে বললেন,  ''আমি চাই আমার কিং কোহলি সেঞ্চুরি করুক। কিন্তু জিতুক বাংলাদেশ।'' 

শুরু হয়ে গিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে ভারত। 

লক্ষ্মীবারের ম্যাচের আগে অনেকেই মনে করছেন বাংলাদেশ বেগ দেবে ভারতকে। চট্টগ্রামের 'কোহলি' বলছেন, ''ভারত অনেক আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসেরই অভাব বাংলাদেশের। তার উপরে ভারতের রয়েছে বিরাট কোহলির মতো ব্যাটসম্যান। ফলে অনেক এগিয়ে থেকেই শুরু করছে ভারত।'' 

কিংবদন্তি কোহলি ব্যাট করতে নামলে ১০৪ ডিগ্রি জ্বর উঠে যায় আরমানের। ভারতীয় তারকা আউট হয়ে ফিরে গেলে অসুস্থ হয়ে পড়েন তিনি। আরমান 'কোহলি' বলছেন, ''বৃহস্পতিবার সব কাজ বন্ধ। খেলা শুরুর ঘণ্টা দুয়েক আগে থেকে বসে পড়ব টিভির সামনে। দেখব কিং কোহলির ব্যাটিং।'' 

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কেবল পঞ্চাশ করেছেন বিরাট। ইদানীং তাঁকে নিয়ে কম কালি খরচ হয়নি সংবাদমাধ্যমে। রান নেই, তাঁর ব্যাট 'বোবা' থেকে যাচ্ছে। আরমান 'কোহলি' শুনতে চান না সে সব। বলেন, ''কোহলির ঘুরে দাঁড়াতে কতক্ষণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে করে দেখুন। গোটা টুর্নামেন্টে সেভাবে খেলতে পারল না। ফাইনালে জ্বলে উঠল। দেখবেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিং কোহলি অন্য অবতারে ধরা দেবে।'' 

No photo description available.

অতীতে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই কিছু না কিছু লুকিয়ে ছিল। মাঠে ছিল প্রতিদ্বন্দ্বিতা, ছিল উত্তেজনা, উন্মাদনা। কিন্তু গত কয়েকবছরে ছবিটা বদলে গিয়েছে অনেকটাই। শক্তি অনেকটাই হারিয়েছে বাংলাদেশ। এবারের দলেও নেই শাকিব আল হাসানের মতো বহুযুদ্ধের সৈনিক। আরমান 'কোহলি' বলছেন, ''শাকিব ভাইয়ের অভাব আমরা অনুভব করব। বাংলাদেশে বড় কোনও ট্রফি জেতেনি। চাইব এবার চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতুক আমার দেশ। সেই সঙ্গে 'কিং কোহলি'র কাছ থেকেও সেঞ্চুরি আশা করব। চাইব ভারত-বাংলাদেশ ফাইনাল খেলুক। ট্রফিটা আসুক আমার দেশে।'' 

ভারত-বাংলাদেশ ম্যাচের পরেই রক্তের গতি বাড়িয়ে দেওয়া সেই লড়াই। ভারত বনাম পাকিস্তান। যার জন্য একটু একটু করে তৈরি হচ্ছে ক্রিকেটবিশ্ব। দ্রিমি দ্রিমি বুকে তৈরি হচ্ছেন ক্রিকেটপাগলরা। আরমান আত্মবিশ্বাসী বিরাট-ব্যাটে বলীয়ান হয়ে পাকিস্তান জয় করবে ভারত। আরমান 'কোহলি' আশ্বস্ত করেন ভারতের ক্রিকেটপাগলদের। বলছেন, ''চিন্তার কোনও কারণই নেই। পাকিস্তানকে দেখলে জ্বলে ওঠে কিং কোহলি। ম্যাচটায় বিরাট কোহলি সেঞ্চুরি হাঁকাবে আর ভারত খুব সহজেই জিতবে। মিলিয়ে নেবেন।''

প্রিয় বিরাট কোহলির জন্মদিনের পর থেকেই সেনসেক্স বেড়েছে আরমান 'কোহলি'র। বেড়ে গিয়েছে তাঁর ব্যস্ততা। আরমান কোহলিকে নিয়ে খবর হচ্ছে সে দেশের সংবাদমাধ্যমে। প্রমোশনাল কাজে ঢাকা, কুমিল্লা, বরিশাল-সহ আরও অনেক জায়গায় যেতে হচ্ছে তাঁকে।  ঠিক যেন বিরাট কোহলি! কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা আইসিসি তাঁকে প্রচারের কাজে ব্যবহারই করল না। আরমান কোহলি বলছেন, ''সেটা একটা হতাশার জায়গা। বিসিবি বা আইসিসি আমাকে প্রচারের কাজে ব্যবহার করুক, সেটা আমি চাই। আশা রাখি আগামিদিনে ওরা আমাকে ডাকবে।'' 

May be an image of 1 person and beard

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছেন চট্টগ্রামের খুলসির বাসিন্দা। দুই ভাই, দুই বোনের মধ্যে আরমানই বড়। একসময়ে ইসপাহানি ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তিও হয়েছিলেন। কিন্তু ক্রিকেট নিয়ে বেশিদূর এগোতে পারেননি। নিজে না খেললেও ক্রিকেটই তাঁর ধ্যান জ্ঞান। বিরাট কোহলি তাঁর আরাধ্য দেবতা। আরমানের হাঁটা-চলা, তারকা ভারতীয় ব্যাটারের মতো শূন্যে ঘুসি ছোড়া দেখে মনে হবে, এ যে সত্যিই বিরাট কোহলি। 

পদ্মাপাড়ের 'কোহলি'র আশা বিরাটের ব্যাট কথা বলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 

আর কে না জানেন, বিরাট কোহলি ব্যাট করতে নামলে গোটা দেশে নেমে আসে অঘোষিত লকডাউন। এক অদৃশ্য সুতো বেঁধে রাখে গোটা দেশকে।  অস্ফুটে কারা যেন বলে ওঠেন, আমি ধর্ম, আমি অধর্ম, আমি ব্রাহ্মণ, আমি মেথর,
আমি রাস্তা ঝাঁট দিই, আমি ইটভাটায় ইট তুলি, আমি কলেজে পড়ি, আমি জেলখানায় 
আমি মাঠে, আমি বস্তিতে, আমি বারোতলায় ...
আমাকে চিনলে না?
আমি ভারতবর্ষ। 
ভারতবর্ষ সূর্যের এক নাম। সেই সূর্য বিরাট কোহলি।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া