রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৫৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথমদিনই বোমা ফাটালেন মহম্মদ আমির। পাকিস্তানের তারকা পেসার দাবি করলেন, গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবে ভারত। 'হারনা মানা হ্যায়' নামক পাকিস্তানের একটি শোয়ে এমন মন্তব্য করেন আমির। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিশ্লেষণ করার সময় ভারত এবং পাকিস্তান দল নিয়ে কাটাছেঁড়া হয়। সেই প্রসঙ্গেই এমন মন্তব্য করেন প্রাক্তন পাক তারকা। জানান, যশপ্রীত বুমরার না থাকা বড় ক্ষতি। মহম্মদ সামি থাকলেও, সবে চোট থেকে ফিরেছেন। এখনও পুরো ছন্দ ফিরে পাননি। এই পরিস্থিতিতে বিশেষ বিকল্প নেই ভারতের হাতে। আমির মনে করছেন, গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের কাছে হেরে যাবে ভারতীয় দল। দাবি, দুবাই পিচে পার্থক্য গড়ে দেবে কিউয়িদের পেস আক্রমণ। সেখানে এই বোলিং নিয়ে বেশিদূর যাওয়া সম্ভব নয় ভারতের।
দুবাইয়ের পিচ সচরাচর পেসারদের সাহায্য করে। কিন্তু ১৫ জনের দলে পাঁচজন স্পিনার রেখেছে ভারত। পেসার মাত্র তিনজন। আশা, উইকেট থেকে সাহায্য পাবে স্পিনাররাও। তবে এটা বুমেরাং হয়ে ফিরতে পারে। কারণ দুবাইয়ে পরে বল করলে, শিশিরের সমস্যা সাধারণত থাকে। সেক্ষেত্রে সুবিধা পায় ব্যাটাররা। স্পিনারদের বল স্কিড করে। তাঁদের বিরুদ্ধে রান তোলা সহজ হয়। যা ২০২১ টি-২০ বিশ্বকাপে দেখা গিয়েছিল। ডাহা ব্যর্থ হন বরুণ চক্রবর্তী। তাসত্ত্বেও এবার শেষ মুহূর্তে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাঁচজন স্পিনার নিয়ে গিয়েছে ভারতীয় দল। মহম্মদ সামির সঙ্গে অর্শদীপ সিং বা হর্ষিত রানার মধ্যে একজন খেলবে। তৃতীয় পেসারের ভূমিকায় দেখা যাবে হার্দিক পাণ্ডিয়াকে। মহম্মদ আমিরের এই ভবিষ্যদ্বাণীতে অবাক নন তাঁরই এককালীন সতীর্থ আহমেদ শাহজাদ। বাকিদের মতো তিনিও জানান, বুমরার না থাকা বড় ক্ষতি। কারণ দুবাইয়ের পিচ পেসারদের সাহায্য করে। তবে শাহজাদ ভারত এবং পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন। তিনি জানান, ভারতীয় দলে একাধিক প্লেয়ার রয়েছে যারা চাপ নিয়ে খেলতে পারে। এটাই তাঁদের নকআউটের যোগ্যতাঅর্জনের জন্য ফেভারিট তকমা দেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি