রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩০Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: অফিসে ঢুকে সেই যে চেয়ারে বসেছেন, লাঞ্চ ব্রেকের আগে ওঠার সুযোগই পাননি। নয়-দশ ঘণ্টার অফিসে টয়লেট, টিফিন খাওয়া নিয়ে হাতে গুনে মাত্র কয়েক মিনিট চেয়ার ছাড়ার সময় পান। এভাবেই কর্মব্যস্ততায় কেটে যাচ্ছে দিনের পর দিন। এদিকে একনাগাড়ে বসে থাকায় ক্রমশ বাড়ছে পিঠ-কাঁধের ব্যথা। ক্লান্ত শরীরে রাতে শুয়েও স্বস্তি নেই, ছটফট করতে থাকেন যন্ত্রণায়।
বিশেষজ্ঞদের মতে, এই ব্যথা-যন্ত্রণা বড় কোনও বিপদও ডেকে আনতে পারে। অনেকেরই এই ব্যথা ক্রনিক আকার নেয়। যার জন্য ওষুধ খেতেও বাধ্য হন। কিন্তু তাতেও অনেক সময়ে লাভ হয় না। সেক্ষেত্রে নিয়মিত কয়েকটি নিয়ম মেনে চললেই সহজে যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন সেই বিষয়ে-
১. যতই ব্যস্ততা থাকুক, শরীরচর্চায় অবহেলা করলে চলবে না। কারণ বিশেষজ্ঞদের মতে, পিঠ-কোমর-কাঁধের যন্ত্রণায় কয়েকটি যোগাসন, স্ট্রেচ করলে সবচেয়ে বেশি আরাম পাওয়া যায়। এছাড়াও নিয়মিত শরীরচর্চা করলে উপকার পাবেন।
২. গুরুত্বপূর্ণ কাজ, সময়ের অভাব তো থাকবেই! কিন্তু তারই মধ্যে বিরতি নেওয়ার চেষ্টা করুন। অন্তত এক ঘণ্টা অন্তর ৫ মিনিট হাঁটাচলা করতে হবে। শুধু ব্যথা নয়, এতে চোখ এবং মাথারও বিশ্রাম হবে। আর যদি একান্তই কাজ ছেড়ে হাঁটতে না পারেন, তাহলে বসে বসেই স্ট্রেচিং করুন। এতেও খানিকটা স্বস্তি পাবেন।
৩. একটানা অফিসে এক জায়গায় বসে কাজ করলে পিঠ, কোমরের যন্ত্রণা হওয়া স্বাভাবিক। সেক্ষেত্রে বসার ভঙ্গি ঠিক রাখতে হবে। কাজ ছাড়াও অন্য সময়ে কিংবা ঘুমানোর সময়েও সঠিক বসা ও শোওয়ার অভ্যাস করতে হবে। অনেক সময় শোয়ার ভুলেও কোমরে চাপ পড়ে। টেবিল-চেয়ারে কাজ করার সময়ও মেরুদণ্ড সোজা রাখা জরুরি।
৪. গবেষণায় দেখা গিয়েছে, শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথার সঙ্গে মানসিক চাপ বা অবসাদের একটা যোগ রয়েছে। তাই যন্ত্রণা থেকে মুক্তি পেতে মন ভাল রাখা জরুরি। মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন।
৫. ঘুমের সঙ্গেও পিঠ-কোমর যন্ত্রণার যোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, কম ঘুম হলে কোমরের ব্যথা বেড়ে যেতে পারে। সারাদিন নানা কাজের পর শরীরের বিভিন্ন পেশি, স্নায়ু ঘুমোনের সময় শিথিল হয়ে পড়ে। তাই ব্যথামুক্ত শরীরের জন্য রোজ ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো জরুরি
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?