রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বাবরকে সিংহাসনচ্যুত করলেন গিল, একদিনের ব়্যাঙ্কিংয়ে মগডালে ভারতীয় তারকা

Sampurna Chakraborty | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ১০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান। তার আগেই খারাপ খবর মেন ইন গ্রিনদের শিবিরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই সিংহাসনচ্যুত বাবর আজম। তাঁকে সরিয়ে একনম্বর স্থান দখল করলেন শুভমন গিল। আইসিসি একদিনের ক্রিকেটের ব়্যাঙ্কিংয়ে সবার ওপরে ভারতীয় ওপেনার। বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ঠিক আগে একদিনের ক্রিকেটের ক্রমতালিকা প্রকাশ করে আইসিসি। সেখানে শীর্ষস্থান দখলে নিয়ে নেন ভারতের সহ অধিনায়ক। বেশ কিছুদিন একনম্বর স্থান ধরে রেখেছিলেন বাবর। কিন্তু সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দুরন্ত পারফরম্যান্সের জেরে একধাপ ওপরে উঠে এলেন গিল। বাটলারদের ৩-০ তে হোয়াইটওয়াশ করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ২৫ বছরের তরুণ ওপেনার। তিন ম্যাচে দুটো অর্ধশতরান এবং একটি শতরান করেন। অসাধারণ ফর্মের ভিত্তিতে ৭৯৬ রেটিং পয়েন্ট পেয়ে বাবরকে ছাপিয়ে যান শুভমন। পাকিস্তানের প্রাক্তন তারকার থেকে অনেকটা এগিয়ে যান তিনি। বাবরের রেটিং পয়েন্ট ৭৭৩। এই নিয়ে দ্বিতীয়বার আইসিসি একদিনের ব়্যাঙ্কিংয়ে একনম্বর স্থান দখল করলেন গিল। এর আগে ২০২৩ বিশ্বকাপের সময় এই জায়গায় ছিলেন।

তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। তাঁর রেটিং পয়েন্ট ৭৬১। চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন হেনরিচ ক্লাসেন এবং ড্যারেল মিচেল। বোলিং বিভাগে আফগানিস্তানের রশিদ খানকে টপকে একনম্বর স্থান দখল করেন শ্রীলঙ্কার মহেশ থিকসানা। শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারফরম্যান্সের জন্য ৬৮০ রেটিং পয়েন্ট নিয়ে এই স্থান দখল করেন লঙ্কার বোলার। মাত্র ১১ রেটিং পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রশিদ। তিন নম্বরে রয়েছেন নামিবিয়ার বার্নার্ড সলটজ। চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে কুলদীপ যাদব এবং শাহিন আফ্রিদি। অলরাউন্ডারদের মধ্যে একনম্বর স্থান নিজের দখলে রাখলেন আফগানিস্তানের মহম্মদ নবি। দ্বিতীয় স্থানে জিম্বাবোয়ের সিকান্দর রাজা। তিন নম্বরে আফগানিস্তানের আজমাতুল্লা ওমারজাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়ে যাওয়া স্থান ফের অর্জন করার লক্ষ্যে নামবেন বাবররা।‌


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া