শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | জৌলুস কমেছে ভারত-পাকিস্তান মহারণের? দুই দেশের ক্রিকেটারদের ফাস্ট ফুডের সঙ্গে তুলনা টানলেন আফ্রিদি

Sampurna Chakraborty | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৫৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ঢাকে কাঠি পড়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে বহু চর্চিত আইসিসির মার্কি টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড। কিন্তু সবার নজর ২৩ ফেব্রুয়ারির দিকে। ভারত-পাকিস্তান মহারণের অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। যা ঐতিহাসিক অ্যাশেজকেও ছাপিয়ে যায়। তবে তার আগে অদ্ভুত দাবি করে বসলেন শহিদ আফ্রিদি। তিনি মনে করেন, বাইশ গজে দুই দেশের মধ্যে দ্বৈরথ আগের তুলনায় জৌলুস হারিয়েছে। পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার মনে করেন, দুই দেশের ক্রিকেটারদের মধ্যেই সেই আগ্রাসী মনোভাব নেই। আফ্রিদি বলেন, 'এখনকার প্লেয়াররা সবাই ম্যাকডোনাল্ড, কেএফসি জমানার।' এমন মন্তব্য করে ঠিক কী বোঝাতে চেয়েছেন, সেটা স্পষ্ট করেননি আফ্রিদি। 

দুই ক্রিকেটীয় দেশের মধ্যে সম্পর্ক এবং ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মন্তব্য করেন যুবরাজ সিংও। মজার ছলে তিনি জানান, দুই দেশের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক। যুবরাজ বলেন, 'ভারত-পাকিস্তানের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো। সকালে ঝগড়া করে, কিন্তু রাতে একসঙ্গে খায়।' গদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধনে এই ম্যাচের গুরুত্বের কথা তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, 'আমাদের দল শক্তিশালী। সম্প্রতি ভাল পারফর্ম করেছে। তবে এবার আসল কাজ বাকি। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা লক্ষ্য নয়, দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতে হবে। পুরো দেশ দলের পাশে আছে।' ১৯৯০ সাল থেকে আইসিসি টুর্নামেন্টে পরিসংখ্যান ভারতের দিকে। তবে ২০২১ সালে দুবাইয়ে টি-২০ বিশ্বকাপে ভারতকে হারায় পাকিস্তান। ভারতীয় দল পাকিস্তানে খেলতে না যাওয়ায় এই ম্যাচের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। ম্যাচ শুরুর আগেই মাঠের বাইরে দুই বোর্ডের মধ্যে সম্পর্কে চিড় ধরেছে। যার ফলে এই ম্যাচের পারদ অনেক আগে থেকেই চড়তে শুরু করেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যাত্রা শুরু করবে পাকিস্তান। ২০১৭ সালে ইংল্যান্ডে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়। জেতে পাকিস্তান। এবার ঘরের মাঠে খেতাব ধরে রাখাই লক্ষ্য বাবরদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া