রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ১৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আর কিছুক্ষণ পরই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু এখনও বিতর্কের রেশ জারি। আইসিসির মার্কি টুর্নামেন্ট শুরু হওয়ার প্রাক্কালে ভারতীয় দলের বিরুদ্ধে কড়া মন্তব্য করে বসলেন সাকলাইন মুস্তাক। টিম ইন্ডিয়ার পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে মুখ খোলেন প্রাক্তন তারকা। পাক স্পিনারের দাবি, এই আচরণের জন্য ভারতের শিক্ষা পাওয়া উচিত। তিনি মনে করেন, পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে বাধা সৃষ্টি করাই ভারতের উদ্দেশ্য ছিল। সাকলাইন মুস্তাক বলেন, 'একের পর এক ঝামেলা পাকায় ভারত। ওদের বাহানার শেষ ছিল না। কিন্তু এখনও আমরা ওদের প্রশংসা করছি। আমাদের ছেলেমেয়েরা বিরাট কোহলি, যশপ্রীত বুমরাদের দেখতে চায়। পাকিস্তান অনেক অনুরোধ করেছে। এখানে সমস্ত বাচ্চা, ক্রিকেট ভক্তরা ওদের ক্রিকেটারদের দেখতে চায়। কিন্তু ভারতের চাহিদার শেষ নেই।'
নিউজিল্যান্ড দলের সাপোর্ট স্টাফ হিসেবে ভারতের ভিসা পেতে সমস্যায় পড়েন সাকলাইন। দুর্ভোগ পোহাতে হয়। সেই অভিজ্ঞতা তুলে ধরেন। সাকলাইন বলেন, 'আমি নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই। পিসিবির মেন্টর হিসেবে নিযুক্ত হওয়ার আগে আমি নিউজিল্যান্ডের স্পিন পরামর্শদাতা ছিলাম। সম্প্রতি ভারত সফরে যাওয়ার পাঁচ মাস আগে আমি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের থেকে ভিসা সংক্রান্ত চিঠি পাই। লিসেস্টার থেকে আমি অনলাইনে ভিসার আবেদন করি। দু'মাস পরে অ্যাপয়েন্টমেন্ট পাই। আমাকে চার ঘণ্টা বসিয়ে রাখা হয়। আমার সঙ্গে যে ব্যবহার করা হয়, তাতে আমি চূড়ান্ত হতাশ। ওরা বলে, আমাকে লাইনে দাঁড়াতে হবে। বিশ্বাস করবেন না আমি কতজনকে অনুরোধ করেছি। সবাই একই কথা বলেছে। তারপর তিন মাস ধরে ভিসা প্রক্রিয়া চালু করা হয়নি। তারমধ্যে আমি পিসিবি থেকে প্রস্তাব পাই। তারপর আমি ভিসার আবেদন খারিজ করি। কিন্তু ওরা ভিসা ফি নিয়ে নেয়।'
পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডকে একহাত নেন সাকলাইন। ভারতের শাস্তির দাবি করেন ৪৮ বছরের প্রাক্তন তারকা। সাকলাইন বলেন, 'জানি না ওরা কোন জগতে বসবাস করে। কী করতে চাইছে সেটাও বুঝি না। চিরকালই কি ওরা এমনই থাকবে? কবে শোধরাবে? কবে মাইন্ডসেট বদলাবে? ওদের আচরণ অদ্ভুত। আমার মনে হয়, আইসিসির এই বিষয়টি দেখা উচিত। পাকিস্তানের নিজেদের সিদ্ধান্তে অনড় থাকা উচিত। ওদের শিক্ষা হওয়া দরকার।' চারদিন পরই ভারত-পাকিস্তান মহারণ। মাঠের লড়াইয়ের আগেই শুরু মাঠের বাইরের লড়াই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি