বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bengali actress Sweta Bhattacharya alleges unwanted incident  on the shooting floor

বিনোদন | বিয়ের পরপরই শুটিং ফ্লোরে ‘অবাঞ্ছিত ব্যবহার’-এর অভিযোগ শ্বেতার, প্রকাশ্যে জানালেন ‘অভিযুক্ত’র নাম-ও!

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ১০Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই বিয়ে হয়েছে। সেই মৌতাত কাটতে না কাটতেই শুটিং ফ্লোরে বড়সড় অভিযোগ আনলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য।  অভিযোগ, তাঁর ওপর নাকি শারীরিক এবং মানসিক অত্যাচার করা হচ্ছে! শুধু তাই নয়, এক বিশেষ ব্যক্তিকে উদ্দেশ্য করেই এই অভিযোগ করলেন শ্বেতা। কী এমন ঘটল, যার জন্য এই কথা বললেন সদ্য বিবাহিতা এই অভিনেত্রী? 

 

শুটিং ফ্লোরে এক বিশেষ ব্যক্তিকে একপ্রকার জোর করে ধরেই এই অভিযোগ ওঠালেন শ্বেতা ভট্টাচার্য। তারপর সকলকে সামনে রেখে চিনিয়ে দেন অভিযুক্ত ব্যক্তিকে। ভাবছেন কী এমন ঘটল শ্বেতার সঙ্গে? ওই ব্যক্তির বিরুদ্ধেই বা কেন অভিযোগ আনলেন অভিনেত্রী? আসলে, আর কিছুই নয়। গোটা বিষয়টি মজা করেই করেছেন শ্বেতা। সেই মানুষটির সঙ্গে শ্বেতার খুনসুটির সম্পর্ক, তাই ক্যামেরার সামনে মজা করে এই ঘটনা ঘটালেন শ্বেতা।  জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকের প্রোগ্রামারকে সকলের সামনে এনে শ্বেতা বললেন, "এই যে এঁকে চিনে রাখুন। আমাদের প্রোগ্রামার মানসদা, যাঁকে আমি দাদা বলে ডাকি। এবং তিনি তাঁর এই বোনকে অর্থাৎ আমাকে শারীরিক এবং মানসিক অত্যাচার করেন। আমাকে সেটে ডেকে এনে বসিয়ে রাখেন।" হাসতে হাসতে এই অভিযোগ করেন শ্বেতা! 

 

এরপর তাঁর 'মানসদা'কেই প্রশ্ন করে ওঠেন, "বল, কেন এমন কর তুমি?' বোনের উদ্দেশ্যে হাসিমুখে দাদার উত্তর, "আসলে ও এলে সেটটা জমজমাট হয়ে থাকে, সবাই এনার্জি পেয়ে যাই'। শ্বেতার কল টাইম ঠিক করেন এই বিশেষ ব্যক্তি, তাই মজা করে প্রিয় দাদার হাত ধরে প্রায় জোর করেই এই অভিযোগ করেন শ্বেতা। সঙ্গে আবার দাদার কাছে আবদার, তিনি কিছুতেই রবিবার শুটিং করবেন না, তাই ছুটি চাই। শ্বেতা এবং মানসের মধ্যে এমন খুনসুটি প্রায় সময়েই চলতে থাকে। শুটিংয়ের মাঝে দু'জনেই পরস্পরের সঙ্গে এভাবে মজা করেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া