রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | ১২০০০ পুলিশকর্মী এবং চার্টার্ড বিমান! একনজরে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তা ব্যবস্থা

Sampurna Chakraborty | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ১৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ ২৯ বছরের অপেক্ষার অবসান। অবশেষে বুধবার শুরু হতে চলেছে বহু আলোচিত চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে আইসিসির মার্কি টুর্নামেন্ট আয়োজনে প্রধান বাধা ছিল নিরাপত্তা ব্যবস্থা। যা নিয়ে চিন্তিত ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী সমস্ত দেশ। নিরাপত্তাজনিত কারণেই পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় দল। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের সঙ্গে ঘটা ঘটনার পর থেকে আন্তর্জাতিক কোনও ক্রিকেট টুর্নামেন্ট পায় না পাকিস্তান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বস্ত করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে ম্যাচ চলাকালীন ১২০০০ জন পুলিশ অফিসার এবং পুলিশ কর্মী মোতায়েন থাকবে। তারমধ্যে থাকবে ১৮ জন সিনিয়র অফিসার, ৫৪ জন ডিএসপি, ১৩৫ জন ইন্সপেক্টর, ১২০০ জন সাব ইন্সপেক্টর এবং ১০৫৫৬ জন কনস্টেবল। এছাড়াও ২০০ জনের বেশি মহিলা পুলিশ কর্মী থাকবে। 

নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও দলগুলো এবং ফ্যানদের সুবিধার্থে বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা থাকছে। গোটা টুর্নামেন্ট ধরে ক্রিকেটারদের এবং হাই প্রোফাইল গেস্টদের যাতায়াতের জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থা থাকছে। এই বিমানগুলো করাচি, ইসলামাবাদ এবং লাহোরের মধ্যে ঘোরাফেরা করবে। চ্যাম্পিয়ন্স ট্রফি জ্বরে কাবু পাকিস্তান। তবে ভারতীয় দল খেলতে না আসার হতাশা রয়েছে। তবে বিরাট কোহলি, রোহিত শর্মারা পাকিস্তানে না থেকেও আছেন। করাচির জনবহুল সদর এলাকার জাইনাব মার্কেটে রমরমিয়ে বিক্রি হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের জার্সি। তারমধ্যে সবচেয়ে বেশি বিকোচ্ছে কোহলির জার্সি। জাইনাব মার্কেটের দোকানদার মইজ আহমেদ বলেন, 'ভারতীয় দলের পাকিস্তানে খেলতে না আশা হতাশাজনক। এখানে সবাই ভারতীয় ক্রিকেটারদের ভালবাসে, পছন্দ করে। বিশেষ করে বিরাট কোহলিকে। পাকিস্তানে ওর প্রচুর ফ্যান রয়েছে।' চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে জমজমাট পাকিস্তানের মার্কেট এলাকা। এবার শুধু টুর্নামেন্ট শুরুর অপেক্ষা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া