রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ৩০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত সুনীল গাভাসকরের প্রিয় বন্ধু মিলিন্দ রেগে। বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৬ বছর। রেখে গেলেন স্ত্রী এবং দুই পুত্রকে। মাত্র ২৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হন তিনি। যার ফলে অকালে শেষ হয়ে যায় ক্রিকেটজীবন। এই রবিবার ৭৬ বছরে পা রাখেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। বর্তমানে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরামর্শদাতা ছিলেন। প্রায় তিন দশক ধরে মুম্বই ক্রিকেটের সঙ্গে জড়িত ছিলেন রেগে। মুম্বইয়ের মুখ্য নির্বাচক ছিলেন। এমসিএর ক্রিকেট ইমপ্রুভমেন্ট কমিটির সদস্যও ছিলেন। তিনি সেই নির্বাচক কমিটির সদস্য, যারা ১৯৮৮-৮৯ সালে প্রথমবার শচীন তেন্ডুলকরকে মুম্বই দলে খেলার সুযোগ দেয়।
মুম্বইয়ের সোনালি যুগের অঙ্গ ছিলেন তিনি। সেই সময় টানা ১৩ বার রঞ্জি জেতে মুম্বই দল। রেগে অফ স্পিনিং অলরাউন্ডার ছিলেন। ৫২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেন। ১২৬ উইকেট নেন। গড় ২৯.২৩। তারমধ্যে দু'বার পাঁচ উইকেট নেওয়ার নজির আছে। পাশাপাশি ১৫৩২ রানও করেন। সর্বোচ্চ অপরাজিত ৬৭। প্রভাদেবীর বাসিন্দা রেগে সুনীল গাভাসকরের সঙ্গে সেন্ট জেভিয়ার্স হাই স্কুল এবং সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তেন। সেই সময় থেকেই দু'জনের মধ্যে গাঢ় বন্ধুত্ব। এমনকী রেগে জোর করাতেই স্কুল জীবন থেকে ওপেন করেন সানি। বুধবার সকালে থামল দীর্ঘ বছরের যাত্রা। বন্ধুহারা হলেন কিংবদন্তি।
রেগে টাটা এসসি, দাদর ইউনিয়ন ক্লাব এবং ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার হয়ে খেলেন। গত মাসে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর পূর্তিতে মুম্বই দলের আটজন জীবিত সদস্যকে সংবর্ধিত করে এমসিএ, যারা ১৯৭৪ সালে আইকনিক স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলেছিলেন। অশোক মানকাডের সেই দলের সদস্য ছিলেন রেগে। সেই ম্যাচে গুরুত্বপূর্ণ ৬৩ রান করেন। ইনিংস এবং ৯৬ রানে জেতে মুম্বই। সেই দলে ছিলেন সুনীল গাভাসকর, ফারুক ইঞ্জিনিয়র, করসেন ঘাউরিরাও। ১৯৭১ সালে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই দলের সদস্য ছিলেন। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ধারাভাষ্যও দিতেন। রেগের প্রয়াণে দুঃখপ্রকাশ করেন এমসিএর সভাপতি অজিঙ্ক নায়েক। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ মুম্বই ক্রিকেট।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি