রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৪৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই মহম্মদ সিরাজ। যশপ্রীত বুমরা চোট পাওয়ায় পর তাঁর ভাগ্যের দরজা খোলার একটা সম্ভাবনা ছিল। কিন্তু তাঁকে উপেক্ষা করে হর্ষিত রানাকে নেওয়া হয়েছে। সরাসরি আইপিএলে খেলবেন সিরাজ। কিন্তু আইসিসির মার্কি টুর্নামেন্টে সুযোগ না পাওয়ার হতাশা কাটিয়ে নিজেকে ব্যস্ত রাখছেন তারকা পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ঠিক প্রাক্কালে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে আশা ভোঁসলের নাতনি জনাইয়ের সঙ্গে জ্যামিং সেশনে অংশ নিতে দেখা যায় সিরাজকে। সেই ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনাইয়ের নতুন মিউজিক অ্যালবাম থেকে একটি গান 'কেহনদি হ্যায়'র কয়েকটা লাইন গাইতে শোনা যায় দু'জনকে। একইসঙ্গে ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করেন সিরাজ এবং জনাই। ক্যাপশনে লেখেন, 'এমন একজন ব্যক্তিকে যে আমাদের স্বপ্নকে তাড়া করার প্রেরণা জোগায়। তুমিই সর্বকালের সেরা।'
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগের দিন উমরাহ করতে মেক্কায় যান মহম্মদ সিরাজ। রামজানের পবিত্র মাস শুরুর আগেই তীর্থযাত্রা সেরে ফেলেন ভারতীয় পেসার। মেক্কা সফরের একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। সেই পোস্টে ইমোজি দেন জনাই। সিরাজ এবং জনাইকে নিয়ে গুজব রটা শুরু হয়েছিল। বলা হচ্ছিল, সম্পর্কে রয়েছেন তাঁরা। কিন্তু সেটা চাউর হওয়ার আগেই তাতে ধামাচাপা দেন আশা ভোঁসলের নাতনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সিরাজকে 'ভাই' বলে সম্বোধন করেন। তার উত্তরে জনাইকে 'বোন' বলে পাল্টা সম্বোধন করেন সিরাজ। তাতেই জল্পনার অবসান ঘটে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতীয় দলে নেই সিরাজ। যদিও নন ট্রাভেলিং সাবস্টিটিউট হিসেবে তাঁকে রাখা হয়েছে। কেউ চোট পেলে সুযোগ পেতে পারেন সিরাজ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি