রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ০৫ : ২২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: যশপ্রীত বুমরার জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে হয়তো খেলবেন হর্ষিত রানা। গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হওয়ায় তাঁর খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে হর্ষিত নয়, বুমরার পরিবর্ত হিসেবে অর্শদীপ সিংকে চান রিকি পন্টিং। আইসিসির মার্কি টুর্নামেন্টের আগে দারুণ ছন্দে আছেন কেকেআরের পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে উইকেট পেয়েছেন। তাসত্ত্বেও অর্শদীপকেই এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। তিনি মনে করেন, নতুন বলে এবং ডেথ ওভারে তাঁর দক্ষতা বুমরার কাছাকাছি। সেই কারণেই তাঁকে চাইছেন অজি গ্রেট। পন্টিং বলেন, 'আমি বাঁ হাতি বোলারকে বেছে নিতাম। আমার পছন্দ অর্শদীপ। ও টি-২০ ক্রিকেটে কতটা ভাল আমরা সবাই জানি। দক্ষতার কথা বলা হলে, নতুন বলে এবং ডেথ ওভারে বুমরার বোলিংয়ের সঙ্গে ওর কিছুটা মিল রয়েছে। হর্ষিত রানাকে কোনওভাবেই ছোট করছি না। ওর প্রতিভা আছে। নতুন বলে ভাল। কিন্তু ডেথ ওভারে অর্শদীপের মতো নয়।'
এই কারণ ছাড়াও দলে একজন বাঁ হাতি বোলার থাকার স্ট্র্যাটেজিক সুবিধার কথাও তুলে ধরেন পন্টিং। ডান হাতি ব্যাটারদের বিরুদ্ধে তাঁরা বাড়তি সুবিধা পায়। এই ধরনের বড় টুর্নামেন্টে যা পার্থক্য গড়ে দিতে পারে। পন্টিং বলেন, 'একজন বাঁ হাতি বোলার যে নতুন বলে বল করতে পারে এবং বল সুইং করাতে পারে, দলের সম্পদ। তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষ করে এইধরনের বড় টুর্নামেন্টে যেখানে টপ অর্ডারে প্রচুর ডান হাতি ব্যাটার রয়েছে। আমি হলে এই সুযোগ কাজে লাগাতাম।' চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিত শর্মা, বিরাট কোহলির রান পাওয়া ভারতের জন্য বড় অ্যাডভান্টেজ মনে করেন পন্টিং। একইসঙ্গে জানিয়ে দিলেন, মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি