রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৩৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কাউন্টি ক্রিকেটে অভিষেক হতে চলেছে শার্দূল ঠাকুরের। জাতীয় দলে সুযোগ না পেয়ে এবার বিদেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতীয় অলরাউন্ডার। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে এসেক্সের হয়ে সাতটি ম্যাচ খেলবেন শার্দূল। মঙ্গলবার এই ঘোষণা করা হয়। গত আট বছরে ভারতের হয়ে ১১টি টেস্ট খেলেছেন তিনি। খেলেছেন ৪৭টি একদিনের ম্যাচ এবং ২৫টি টি-২০। এবার কাউন্টি ক্রিকেটে অভিষেক হতে চলেছে ৩৩ বছরের অলরাউন্ডারের। ব্যাটে এবং বলে সমান দক্ষতা রয়েছে শার্দূলের। বর্তমানে ফর্মে রয়েছেন তিনি। গত মাসে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের দ্বিতীয় শতরান করেন। রঞ্জি ট্রফিতে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে ১১৯ রান করেন। পরের ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে ৮৪ রান করেন। একই ম্যাচে হ্যাটট্রিকও করেন। কিন্তু বর্তমানে জাতীয় দল থেকে ব্রাত্য তিনি। ২০২৩ বিশ্বকাপে শেষবার দেশের জার্সিতে খেলেন।
রঞ্জিতে ভাল খেলার পর, জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে হতাশা ব্যক্ত করেন শার্দূল। জানান, নাম নয়, ফর্মের বিচারে জাতীয় দলে জায়গা হওয়া উচিত। এবার কাউন্টি অভিষেক নিয়ে উত্তেজিত। শার্দূল বলেন, 'এই মরশুমে এসেক্সে যোগ দিতে পেরে আমি খুবই উত্তেজিত। নিজের দক্ষতা এবং প্রতিভা দেখানোর আরও একটা মঞ্চ পাব। আমি সবসময় কাউন্টি খেলতে চাইতাম। ঈগলসদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুশি।' এসেক্সের ক্রিকেট ডিরেক্টর ক্রিস সিলভারউড বলেন, 'এবার আমরা একজন ভাল জোরে বোলার এবং লোয়ার অর্ডার ব্যাটারের খোঁজে ছিলাম। এই জায়গার জন্য শার্দূল আদর্শ। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ও কেমন খেলে সেটা দেখার অপেক্ষায়।' আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থাকেন শার্দূল। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে ইংলিশ কন্ডিশনে গেম টাইম পাবেন ভারতীয় অলরাউন্ডার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি