বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Drunk man tears up the screen during vickey kaushal starrer Chhaava show in Gujarat s Bharuch

বিনোদন | ‘ছাবা’ ঘিরে ধুন্ধুমার! মদ নিষিদ্ধ হওয়া গুজরাতের প্রেক্ষাগৃহে ঢুকে এ কী করল এক মদ্যপ?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ৪৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: গত সপ্তাহেই মুক্তি পেয়েছে ভিকি কৌশল-রশ্মিকা মন্দানা অভিনীত ছবি ‘ছাবা’। ছবিতে জেশুবাঈ ভোঁসলে এবং ছত্রপতি শম্ভাজি মহারাজ-এর চরিত্রে ধরা দিয়েছেন রশ্মিকা এবং ভিকি। ‘ছাবা’তে মুঘলসম্রাট ঔরঙ্গজেব-এর ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না। মুক্তি পাওয়ার পর থেকেই দারুণ চর্চিত এই ছবি। বিশ্বব্যাপী ভাল ব্যবসা করার পাশাপাশি এই ছবি ঘিরে দর্শকের নানান কিসিমের উন্মাদনার মুহূর্তও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তবে এবারে গুজরাতে যা হল, তা ছাপিয়ে গিয়েছে আগের সব ঘটনাকে। 

 

১৯৬০ সাল থেকে গুজরাতে মদ নিষিদ্ধ। ‘ড্রাই স্টেট’ গুজরাতে মদ তৈরি, বিক্রি, মজুত এবং খাওয়া নিষিদ্ধ। সেই রাজ্যের ভারুচ অঞ্চলে আর কে থিয়েটার্স নামের এক প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে 'ছাবা'। রবিবার রাতের শো যখন জমে উঠেছে, তখনই আচমকা এক মদ্যপ দর্শক পর্দার সামনে গিয়ে হাজির হয়। এবং অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে পর্দা ছিঁড়ে ফেলে! মুহূর্তে হইচই শুরু হয় প্রেক্ষাগৃহের অন্দরে। মোদী-শাহের রাজ্যের এ ধরনের কীর্তি দেখে হাঁ নেটপাড়া। পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম জয়েশ ভাসাভা। 

 


‘ছাবা’ প্রসঙ্গে ভিকি জানিয়েছিলেন, এই ছবির জন্য সাত মাস ধরে প্রস্তুতি সেরেছিলেন। বহুদিন এমনও হয়েছে, পরিচালক লক্ষ্মণ উটেকরের সঙ্গে ৪-৫ ঘন্টাধরে তিনি ছত্রপতি শম্ভাজি মহারাজকে নিয়ে আলোচনা করে গিয়েছেন। পড়াশোনা করেছেন সময় পেলেই। বুঝতেন চেষ্টা করেছেন 'ছাবা'কে। মনে গাঁথতে চেয়েছেন সেই সময়কালটাকে। এই চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ২৫ কেজি ওজন বাড়িয়েছেন, সুডৌল করেছেন প্রতিটি মাংসপেশি।  এই ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে ভিকি আরও বলেছিলেন, বললেন “ছত্রপতি শম্ভাজি মহারাজকে ধরতে পাক্কা ৯ বছর লেগেছিল ঔরঙ্গজেবের। ছবিতে বহু দৃশ্য আছে, যেখানে দেখা যাবে শম্ভাজি মহারাজকে গরু খোঁজা খুঁজছে মোগলরা। অস্থির হয়ে উঠেছেন ঔরঙ্গজেব-ও। মূলত, তাঁদের প্রতিদ্বন্দ্বিতা এই ছবির মূল উপজীব্য। ছবিতে শম্ভাজির বিক্রম, গর্জনের সঙ্গে অদ্ভুতভাবে টক্কর দিয়েছে ঔরঙ্গজেবের ধূর্ততা এবং ক্রূরতা।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া