রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Naorem Mahesh scores in derby spt

খেলা | 'এখন মাঝমাঠে খেলতে হয়, গোল থেকে দূরে সরে গিয়েছিলাম', সাড়ে দশ মাস পরে গোল করে বললেন মহেশ

KM | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ০৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে লাল কার্ড দেখেছিলেন তিনি। দ্বিতীয় সাক্ষাতে সেই নাওরেম মহেশ গোল করেন।

গত বছরের ৩ এপ্রিল ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে শেষ গোল করেছিলেন মহেশ। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি। সেই গোলের প্রায় সাড়ে দশ মাস পরে গোল পেয়ে খুশি মহেশ। ডার্বির পরে ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া টিমকে তিনি বলেন, ''নিজের গোলের জন্য এবং দলের জয়ের জন্য আমি খুশি। কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেলাম। সেরা ছয়ের দৌড়ে আমরা ম্যাচ ধরে ধরে এগোচ্ছি। সমর্থকদের সমর্থন ছাড়া এই জয় সম্ভব ছিল না। আজ মহমেডানের সমর্থকেরাও অনেকে মাঠে এসেছিল। সবাইকে ধন্যবাদ।'' 

শুধু গোলে ফেরাই নয়, ম্যাচের সেরাও হন মহেশ। গোল থেকে দূরে সরে গিয়েছিলেন মহেশ। ম্যাচের শেষে এক সাক্ষাৎকারে মহেশকে বলতে শোনা গিয়েছে,''প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স ভাল হয়েছে। দ্বিতীয়ার্ধে ওরা ম্যাচে ফেরে। ফলে আমাদের একটু অসুবিধায় পড়তে হয়। সল ক্রেসপো, ডেভিড মাঠে নামার পরে যখন গোল করে, তখন আমাদের তিন পয়েন্ট সুরক্ষিত হয়।'' 

গত আইএসএলে চারটি গোল করেছিলেন মহেশ। দুটিতে অ্যাসিস্ট করেন। দীর্ঘদিন পরে গোল পাওয়া নিয়ে নাওরেম মহেশ বলেন, ''এখন আমাকে বেশিরভাগই মাঝমাঠে খেলতে হয়। ফলে গোল থেকে অনেকটা দূরে চলে গিয়েছিলাম। এই ম্যাচে আমি ১০-১৫ মিনিট উইংয়ে খেলেছিলাম। তাই গোলটা পেলাম।'' 

সল ক্রেসপোর গোলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন মহেশ। তাঁর মতে, সল যখন মাঠে আসে, তখন মহমেডান আধিপত্য বিস্তার করছিল এবং আমরা ওদের বক্সের কাছে পৌঁছতে পারছিলাম না। তবে আমাদের ম্যাচটা শেষ করতে আরও গোল দরকার ছিল। কারণ, এক গোলে এগিয়ে থাকা অবস্থায় ওরা আমাদের চাপে ফেলার চেষ্টা করে। সেই সময় সল গোল করায় আমরা অনেকটা এগিয়ে যাই। তাও ওরা গোল করে ফের ম্যাচে ফেরার চেষ্টা করে, যা ডেভিডের গোলের পরে আর ওদের পক্ষে সম্ভব হয়নি।'' 

সেরা ছয়ে থাকার সম্ভাবনা ক্ষীণ ইস্টবেঙ্গলের। এই প্রসঙ্গে মহেশ বলছেন, ''প্লে অফে ওঠার সম্ভাবনা আমাদের আছে। তবে পুরোটাই আমাদের হাতে নেই। আমরা তো বাকি সব ম্যাচেই নিজেদের সেরাটা দিয়ে জেতার চেষ্টা করব। তবে সেরা ছয়ে থাকা দলগুলো পয়েন্ট না খোয়ালে, আমাদের পক্ষে পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে। তবে আমাদের যথাসাধ্য চেষ্টা করতেই হবে।'' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া