বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১৫Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: কাজের পাশাপাশি নেটপাড়ায় চর্চিত বিবৃতি চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক। অভিনেত্রীর ব্যক্তিগত নিয়ে দর্শকের মনে কৌতূহলের শেষ নেই। মডেল হিসাবেও ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়। অভিনেত্রীর লড়াকু মনোভাবের ঝলক মাঝেমধ্যেই প্রকাশ পায় সমাজমাধ্যমে। পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একটা সময় বহু চর্চা হয়েছে টলিপাড়া থেকে নেটপাড়ায়। যদিও এইমুহূর্তে ‘সিঙ্গল’ বিবৃতি। তবে সম্পর্ক ভাঙলেও তিনি ভেঙে পড়তে নারাজ। তাই তো নিজের তন্বী চেহারাকে আরও আকর্ষণীয় করে তোলার বিষয়ে মনোযোগী হয়েছেন তিনি। সমাজমাধ্যমে নিজের শরীরচর্চার একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, রেয়ার ডেল্ট এবং ট্র্যাপস অর্থাৎ কাঁধের পিছনের মাংসপেশি সুডৌল করার যন্ত্রের সামনে বসে রয়েছেন অভিনেত্রী। তবে ব্যায়াম করার সময়েও তাঁর মাথায় ঘুরছে চটপটে, নোনতা খাবারের কথা। কোন খাবার? সেই জবাবও একটি মজাদার ইমোজির সাহায্যে জানিয়েছেন বিবৃতি। নিজের মাথার উপরে বাবলের ইমোজিতে দেখা যাচ্ছে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইজ ভর্তি ঠোঙার ছবি।
প্রসঙ্গত, খাতায় কলমে স্বামী স্ত্রী হলেও গত তিন বছর এক ছাদের তলায় থাকে না তথাগত-দেবলীনা। বিবৃতির নাম না তুলে দেবলীনা তাঁর এবং তথাগতর জীবনে এক 'মধ্যবর্তিনী'র কথা তুলে বলেছিলেন, “যে খবর তৈরি করা হয়েছে, ছড়ানো হয়েছে— সেটা মিথ্যে। গত তিন বছরে কেউ ছিল না ওর জীবনে, কোনও প্রেম ছিল না। গত তিন বছরে যে মধ্যবর্তিনী খবরের শিরোনামে এসেছেন, তাঁর সঙ্গে ‘প্রেমে আছি’— এই কথাটা ও বলেনি কেন?”
অন্য দিকে শোনা যাচ্ছে, তথাগতর জীবনে এসেছেন একজন বিশেষ মানুষ। খবর, পরিচালক তাঁরই ‘রাস’ ছবির এক সহকারী পরিচালকেই মন দিয়েছেন। তাঁর নাম, আলোকবর্ষা বসু। তাঁর উপরেই মন মজেছে ‘ভটভটি’ পরিচালকের। দিন কয়েক আগে হঠাৎ-ই তথাগতর প্রেমের খবর ছড়িয়ে পড়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি