রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ০৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় স্বীকৃতি পেলেন বাবর আজম। পুরুষদের টি-২০ আন্তর্জাতিকে বর্ষসেরা দলের টুপি উঠল পাকিস্তানের তারকার মাথায়। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে অনবদ্য পারফরম্যান্সের জন্য গত মাসে আইসিসির টি-২০ দলে জায়গা পান বাবর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের আগের দিন নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাবরের টুপি পাওয়ার মুহূর্ত পোস্ট করে আইসিসি। সেই ভিডিওতে টুপি গ্রহণ করে পরতেও দেখা যায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে। পোস্টের ক্যাপশনে লেখা হয়, 'আইসিসি টি-২০ আন্তর্জাতিক বর্ষসেরা দলের টুপি বাবরের মাথায় উপযুক্ত।'
২০২৪ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সফল হন বাবর। ২৪ ম্যাচে ৭৩৮ রান করেন। তারমধ্যে রয়েছে ছ'টি অর্ধশতরান। গোটা বছর পাকিস্তানের ব্যাটিংয়ের মেরুদণ্ড ছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটে অর্ধশতরান দিয়ে বছর শুরু করেন বাবর। চাপের মুখে ভাল খেলেন। এবার একদিনের ক্রিকেটেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইবেন বাবর। বুধবার করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ পাকিস্তানের। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে মোমেন্টাম পায়নি পাকিস্তান। ঘরের মাঠে ফাইনাল মিলিয়ে ব্ল্যাক ক্যাপসদের কাছে দু'বার হারে বাবররা। ছন্দে ছিলেন না প্রাক্তন পাক অধিনায়ক। তিন ম্যাচে মাত্র ৬২ রান করেন। গড় ২০.৬৭। বাবরের ফর্মে ফেরার আশায় থাকবে পাকিস্তান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি