রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ১৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: এগিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ক্রিকেট দ্বৈরথ। তার আগে নীরজ চোপড়া অন্য এক ভারত-পাক লড়াইয়ের কথা তুলে ধরলেন।
জ্যাভলিন থ্রো ভারত-পাক লড়াইকে অন্য এক মাত্রায় পৌঁছে দিয়েছে বলে মনে করেন স্বয়ং নীরজ চোপড়াই। প্যারিস অলিম্পিকে আরশাদ নাদিম সোনা জেতেন। নীরজ চোপড়া রুপো পান। ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার উচ্ছ্বসিত প্রশংসা করেন পাকিস্তানের ছেলের। প্যারিসে আরশাদের থ্রো সবাইকে অবাক করে দেয়। এমনকী নীরজ চোপড়াও বিস্মিত হন। এক সাক্ষাৎকারে নীরজ চোপড়া বলেন, ''আরশাদ নাদিম সব সময়েই ভাল থ্রো করে। কিন্তু এত দূরে যে ছুড়তে পারবে, তা অপ্রত্যাশিতই ছিল। একেকটা দিন জ্যাভলিন থ্রোয়ারের হয়। সেদিন ছিল আরশাদের। ওর টেকনিক, ওর থ্রো নজরকাড়া ছিল। দারুণ প্রস্তুতি নিয়েছিল আরশাদ। দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি নিয়ে নেমেছিল। মরশুমের শুরুতে একজন থ্রোয়ার ভাল পারফর্ম করে। আরশাদের মরশুম শুরু হয়েছিল প্যারিস অলিম্পিকের এক মাস আগে থেকে। সেটা ছিল ডায়মন্ড লিগ। আমার মতে, ভারত-পাকিস্তানের দ্বৈরথ খেলাটাকেই অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। যখন এই ব্যাপারটা এসে যায়, তখন খেলাটাই অন্।য এক উচ্চতায় পৌঁছে যায়। যদি খেলাটা টেলিভিশনে সম্প্রচার করা হয়, তাহলে তার দর্শকসংখ্যা বিপুল হয়। খেলাধুলোর জন্য এটা দারুণ ব্যাপার এবং এশিয়ার উপমহাদেশের জন্যও দুর্দান্ত ব্যাপার।''
আগে জ্যাভলিনে ইউরোপের সংশ্লিষ্ট দেশের প্রাধান্য ছিল। কিন্তু এখন এশীয় দেশেরই আধিপত্য। প্যারিস অলিম্পিকেই প্রথম বার কোনও ইউরোপিয়ান মেডেল জেতেননি। মহিলাদের বিভাগে হারুকা কিটাগুচি আগে সোনা জিতেছিলেন। আগে জ্যাভলিনে ইউরোপের দেশগুলোই প্রাধান্য দেখাত। এখন তা সারা বিশ্বের খেলায় পর্যবসিত হয়েছে বলে মনে করেন নীরজ। খেলাধুলোর জন্য এটা দারুণ ব্যাপার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি