বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Veteran bollywood actress Sheeba Akashdeep reveals real reason her friendship with Saif Ali Khan ended

বিনোদন | সইফের সঙ্গে গাঢ় বন্ধুত্ব নষ্ট হয়েছিল এক লহমায়! অজানা কথা ভাগ সলমনের এই ছবির নায়িকার

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৫৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: নয়ের দশকের অতি পরিচিত মুখ, সলমন-অক্ষয়দের নায়িকা ছিলেন তিনি। সলমনের 'সূর্যবংশী' ছবিতে তাঁর অভিনয় নজর করেছিল দর্শকের। যদিও বর্তমানে অভিনয় থেকে দূরেই শিবা আকাশদীপ। সম্প্রতি সব সাক্ষাৎকারে বলিউডের নানান পুরনো কথা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শিবা।  ২০২৩-এ বড়পর্দায় মুক্তি পেয়েছিল রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ছবি 'রকি অউর রানি কী প্রেম কাহিনি'। করণ জোহরের পরিচালিত এই ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেও খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী শিবা আকাশদীপ সাবির। কারণ, ছবিতে তাঁর গালে চুমু খেয়েছিলেন নব্বই ছুঁইছুঁই বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। এরপর আলিয়া ভাটের 'জিগরা'তেও দেখা গিয়েছে শিবাকে। 

 

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে শিবা জানালেন এক সময় সইফ ও অমৃতা সিং-এর সঙ্গে তাঁর দারুণ বন্ধুত্ব ছিল। এমনকী, তাঁরা পরস্পরের প্রতিবেশীও ছিলেন। কিন্তু একটি ঘটনার পর তাঁদের সম্পর্কের সমীকরণটা পুরোপুরি বদলে যায়। নেপথ্যে কোন কারণ ছিল জানেন? শিবার কথায়, " সইফের পোষা কুকুর একবার আমার পোষা কুকুরকে আক্রমণ করে মেরে ফেলে! গোটা ঘটনায় যেমন দুঃখ হয়েছিল, তেমন রাগ-ও হয়েছিল। সইফ নিজে পড়ে এসেছিল সবকিছু মিটমাট করতে, কিন্তু আমি আগ্রহ দেখাইনি। তারপর থেকে আর কোনওদিন সইফের সঙ্গে কথা বলিনি। এর বেশ কিছু পরে যদিও আমার স্বামীর সঙ্গে যখন দেখা হয়েছিল সইফের, ও জিজ্ঞেস করেছিল, 'শিবা কি কোনওদিনও আমাকে ক্ষমা করবে না?' এর কিছুদিন পর ওই জায়গা ছেড়ে আমরা চলে আসি। ওই পোষ্য আমার এত প্রিয় ছিল যে সেই ঘটনার ভার আর সহ্য করতে পারছিলাম না।"

 

 

শিবা ১৯৯১ সালে সুনীল দত্তর পরিচালনায় 'ইয়ে আগ কব বুঝেগি' ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন। ছবিতে সুনীল দত্ত এবং রেখাও ছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া