রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক্স ফ্যাক্টর হতে পারে হর্ষিত রানা, দাবি ভারতের তারকা ওপেনারের

Sampurna Chakraborty | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৫৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অভিজ্ঞ মহম্মদ সিরাজকে বাদ দিয়ে হর্ষিত রানাকে নেওয়ায় ক্রিকেট মহলের একাংশ অবাক হয়েছে। কিন্তু এই দলে পড়েন না শিখার ধাওয়ান। প্রাক্তন ভারতীয় ওপেনার মনে করেন, কেকেআরের পেসার চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক্স ফ্যাক্টর হতে পারে। যশপ্রীত বুমরার পরিবর্তে সুযোগ পান রানা। তাঁর ভয়ডরহীন মনোভাবের প্রশংসা করেন ধাওয়ান। পাশাপাশি ইংল্যান্ড সিরিজে তাঁর পারফরম্যান্সের প্রশংসা করেন। চার ম্যাচে নয় উইকেট নেন হর্ষিত।‌ সেই কারণেই ক্রিকেটের গব্বর মনে করছেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক্স ফ্যাক্টর হতে পারেন কেকেআরের বোলার। ধাওয়ান বলেন, 'হর্ষিত রানার সংযোজন আকর্ষণীয়। ওর দিকে নজর রাখা উচিত। ওর জন্য টুর্নামেন্ট উল্লেখযোগ্য হতে পারে। ওর আচরণ আমার ভাল লাগে। ও চ্যালেঞ্জ নিতে ভয় পায় না।' 

বুমরার অনুপস্থিতিতে বোলিং কিছুটা দুর্বল হবে মেনে নিলেন প্রাক্তন তারকা। চাপের মধ্যে ভাল বল করা ভারতের তারকা পেসারকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তাসত্ত্বেও রানার সাফল্য পাওয়ার বিষয়ে আশাবাদী। ধাওয়ান বলেন, 'ইংল্যান্ড সিরিজে ও ভাল ফর্মে ছিল। সুযোগ ব্যবহার করতে পারলে, ভারতের এক্স ফ্যাক্টর হতে পারবে।' চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্যের বিষয়ে আশাবাদী ধাওয়ান। শুভমন গিলের বিশেষ উল্লেখ করেন। রোহিত, বিরাটের ফর্মের দিকেও তাকিয়ে তাঁদের এককালীন সতীর্থ। ধাওয়ান বলেন, 'ভারতের সাফল্য নিয়ে আশাবাদী হওয়ার কারণ রয়েছে। ব্যাটিং লাইন আপে ভারসাম্য রয়েছে। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশ্রনে তৈরি দল। বিশেষ করে শুভমন গিলের কথা বলতে হবে। ও ধারাবাহিকতা দেখাচ্ছে। আমার বিশ্বাস, ও ভাল খেলবে। রোহিত শর্মা ফর্ম ফিরে পেয়েছে। বিরাট কোহলি আছে। এই দলকে থামানো কঠিন হবে। শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ভাল খেলেছিল। কিন্তু ফাইনালে হেরে যায়। তবে ওরা ভাল ক্রিকেট খেলেছে। দলটা ওদের ক্ষমতা জানে।' আইসিসি মার্কি টুর্নামেন্টে টিম ইন্ডিয়াকে অন্যতম ফেভারিট ধরছেন গব্বর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া