বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৫৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: যিনি রাঁধেন, তিনি চুল-ও বাঁধেন! এক দিকে তিনি অভিনয় করেন। দেশ বিদেশে ঘুরে বেড়ান সেই অভিনয়ের সুবাদেই। অন্য দিকে, সেই তিনি-ই রাধিকা আপ্তে ছোট্ট মেয়ের জন্য যান্ত্রিক পদ্ধতিতে পাম্প করে রাখেন বুকের দুধ। শুটিং, অভিনয় সংক্রান্ত সমস্ত কাজ শেষ হতেই সেই দুধই পরম তৃপ্তিতে খেয়ে নেয় মেয়ে। বহু বছর ধরেই বলিউড থেকে পশ্চিম, দাপিয়ে বেড়াচ্ছেন রাধিকা। প্রায় সারাক্ষণ- ছোটাছুটির মধ্যেই রয়েছেন তিনি। কিন্তু, দু'মাসের ছোট্ট মেয়েকে রেখে কী ভাবে সেটা সম্ভব? ওই সময়টায় তো সে রাধিকার বুকের দুধও খায়! তাই, যান্ত্রিক পদ্ধতিতে দুধ পাম্প করে রাখেন। শেষে সেই দুধই খাইয়ে দেবেন তাকে। এবারে বাফটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাঝে করলেনও তাই।
সেই ছবি সমাজমাধ্যমে নিজেই পোস্ট করেছেন রাধিকা। সেই ছবিই এখন ভাইরাল। তাতে দেখা যাচ্ছে বাফটা পুরস্কার বিতরণীর অনুষ্ঠানের একফাঁকে বাথরুমে এসেছেন তিনি। সেখানে একহাতে জামা তুলে ডান দিকের স্তনের উপর চেপে ধরে রয়েছেন দুগ্ধ নিষ্কাশন যন্ত্র। অন্য হাতে অবশ্য ধরা শ্যাম্পেন গ্লাস। মুখে লেগে অমলিন হাসি। তাঁকে প্রতিটা মুহূর্ত সহযোগিতা করার জন্য রাধিকা ধন্যবাদ জানিয়েছেন সহযোগীকে।
অন্তঃসত্ত্বা হওয়ার খবর আচমকাই সামনে এনেছিলেন অভিনেত্রী রাধিকা আপ্তে।তারপর গত ডিসেম্বরেই সন্তানের প্রথম ছবি সমাজ মাধ্যমে ভাগ করে ফের চমকে দিয়েছিলেন তিনি। সন্তান জন্ম দেওয়ার এক সপ্তাহের মধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। সন্তানকে বুকে নিয়েই ল্যাপটপে মিটিং সেরে নিচ্ছিলেন রাধিকা। সেই অবস্থাতেই ছবিটি তোলা হয়েছে। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'আমাদের এক সপ্তাহের সন্তানকে বুকে নিয়েই প্রথম কাজের মিটিংটা সেরে নিলাম।' ওই ছবিতে একরত্তির মুখ দেখা না গেলেও ছবির হ্যাশট্যাগে রাধিকা বুঝিয়েছেন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি