রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ১৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফটোশুট হয়ে গেল ভারতীয় ক্রিকেটারদের। ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রোহিত, বিরাট সহ দলের অন্যান্য ক্রিকেটারদের ছবি পোস্ট করা হয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে লড়াইয়ের জন্য তৈরি শুভমন গিল, মহম্মদ সামিরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, রোহিতদের জার্সিতে লেখা আছে পাকিস্তানের নাম। ভারতের জার্সির ডানদিকে লেখা, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ পাকিস্তান। এই জার্সির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আরও একটি সংঘাতে জড়িয়ে পড়তে চলেছিল বিসিসিআই।
প্রাথমিকভাবে টিম ইন্ডিয়ার জার্সিতে পাকিস্তানের নাম উল্লেখ করা ছিল না। ভারতীয় ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা দুবাইয়ে সব ম্যাচ খেলবে বলে পাকিস্তানের নাম জার্সিতে রাখা হয়নি। কিন্তু আইসিসি কড়া নির্দেশ দেয়। জানিয়ে দেওয়া হয়, আয়োজক দেশ হিসেবে ভারতীয় দলের জার্সিতে পাকিস্তানের নাম থাকা বাধ্যতামূলক। দুবাইয়ে টি-২০ বিশ্বকাপের উদাহরণ দেওয়া হয়। সেবার আয়োজক দেশ ভারত হলেও, বিশ্বকাপ হয়েছিল সংযুক্ত আরব আমিশাহিতে। কিন্তু পাকিস্তানের জার্সিতে ছিল ভারতের নাম। এরপরই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় বোর্ড। এদিন রোহিত, বিরাটদের জার্সিতে জ্বলজ্বল করছিল পাকিস্তানের নাম।
২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারত। তার পরের ম্যাচই পাকিস্তানের বিরুদ্ধে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ ভারতের। তার আগে জার্সি জল্পনায় দাড়ি টানা হল। এর আগে পাকিস্তানে না খেলা নিয়ে দুই বোর্ডের মধ্যে পরিস্থিতি জটিল হয়। এরপর জার্সি বিতর্ক। সোমবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ভারতীয় দলে পতাকা না থাকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। যদিও তার ব্যাখ্যা দেন পিসিবি কর্তারা। প্রথম থেকেই দুই বোর্ডের মধ্যে কিছু না কিছু লেগেই আছে। তবে এদিন জার্সি উন্মোচনের পর স্বস্তি পাবেন পিসিবির কর্তারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি