বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া দেশের বাইরে এক পা-ও ফেলতে পারবেন না রণবীর! আর কী কী কড়া নির্দেশ এল এলাহাবাদিয়ার উপর?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৫৫Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: সময় রায়নার অ্যাডাল্ট কমেডি শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এ জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার বাবা-মায়েদের যৌনতা নিয়ে বেফাঁস মন্তব্যে তোলপাড়া সমাজমাধ্যম থেকে রাজনৈতিক মহল। এরপরেই রণবীর ও সময়-সহ এই শো-এর অন্যান্য বিচারকদের নামে পুলিশি অভিযোগ অভিযোগ দায়ের করা হয়। শো-এর বিরুদ্ধে পরপর মামলা দায়ের করা হয়েছে। নালিশ দায়ের করা হয়েছে মহারাষ্ট্র মহিলা কমিশনেও। অবশ্য এরপর সমাজমাধ্যমে করজোড়ে ক্ষমা চেয়েছেন রণবীর। ইউটিউবে তাঁর চ্যানেলে আপলোড হওয়া ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট শোয়ের সমস্ত ভিডিয়ো মুছে দিয়েছেন সময় রায়না। এক্স হ্যান্ডলে একথা স্পষ্ট জানিয়েছেন তিনি। যদিও তাতে সমাজমাধ্যমে তাঁদের প্রতি ধেয়ে আসা নিন্দার রব কমেনি।

 

 

রাজ্যে রাজ্যে একের পর এক এফাইআর হয়েছে তাঁর বিরুদ্ধে । ক্ষমা চেয়েও রেহাই পাননি রণবীর। অবশেষে অভিযোগের পাহাড় থেকে মুক্তি পেতে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন রণবীর। 'বিয়ার বাইসেপস'-এর আবেদনের শুনানি ছিল মঙ্গলবার। সুপ্রিম কোর্ট অবশেষে কিছুটা স্বস্তি দিল রণবীরকে। আদালত জানিয়েছে এই বিষয়ে তাঁর বিরুদ্ধে আর কোনও পুলিশি অভিযোগ দায়ের করা যাবে না। 

 

 

সেই সঙ্গে বিচারপতি তাঁর অশ্লীল মন্তব্যের তীব্র সমালোচনাও করেছেন। তিনি বলেন, এই ধরনের আচরণের নিন্দা করা উচিত। সুপ্রিম কোর্টের বিচারপতির পর্যবেক্ষণ এই পডকাস্টারের মনে খুব নোংরা কিছু জমা হয়ে ছিল, যা তিনি শো-তে গিয়ে উগরে দিয়েছেন। বিচারপতি কান্ত বলেন, এই মন্তব্য বিকৃত মনেরই প্রতিফলন। সুপ্রিম কোর্ট আপাতত রণবীর ইলাহাবাদিয়াকে আর কোনও ইউটিউব অনুষ্ঠান সম্প্রচার করতে নিষেধ করেছে। এমনকী, থানে পুলিশ স্টেশনে জমা দিতে হয়েছে তাঁর পাসপোর্ট। এই মুহূর্তে কোর্টের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না রণবীর এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া