রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | চটজলদি ঝরবে কিলো কিলো মেদ, কমবে ক্যানসারের ঝুঁকি! এই শাকের ম্যাজিকেই থাকবেন নীরোগ

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৪৩Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: আজকাল বয়স চল্লিশের কোঠা পেরতে না পেরতেই শরীরে বাসা বাঁধে বিভিন্ন ক্রনিক অসুখ। ডায়াবেটিস থেকে উচ্চ রক্তচাপ কিংবা ক্যানসারের মতো মারণ রোগেরও চোখরাঙানি শুরু হয়ে যায়। সঙ্গে থাকে ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যাও। এদিকে মুঠো মুঠো ওষুধকে সঙ্গী করলে হতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া। তাই ওষুধ যতই খান না কেন, ডায়েটের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। জানেন কি এমন একটি শাক রয়েছে যা নিয়মিত খেলে দূরে রাখতে পারবেন একাধিক রোগভোগ। রইল তারই হদিশ। 

ওজন বেশি থাকলে নিয়মিত পাতে রাখুন ভিটামিন সি, ভিটামিন এ, রাইবোফ্ল্যাভিন, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ কেলে শাক। তাতেই তরতরিয়ে কমে যাবে ওজন। এই শাকে রয়েছে ফাইবারের ভাণ্ডার। যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। দ্রুত কমে ওজন। শুধু তাই নয়, কেলে শাকের ক্যালোরি খুব কম। তাই ওজন কমানোর ডায়েটে নিশ্চিন্তে রাখতে পারেন এই শাক।

আজকাল কম বয়স থেকেই চোখে ঝুলছে চশমা। বছর বছর বাড়ছে পাওয়ার। চোখের স্বাস্থ্যও ভাল রাখতে পারে কেলে শাক। গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত কেলে শাক খেলে ক্যানসারের ঝুঁকি অনেকটা আটকানো যায়। কারণ, এতে রয়েছে সালফোরাফেন এবং ইন্ডোল ৩ কার্বিনলের মতো উপাদান যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।

আজকাল বয়স ৩০ পেরলেই হাড়ের অসুখও মাথাচাড়া দেয় হাড়ের অসুখ। কেলে শাক হলে কিছুটা হলেও এই সমস্যাকে বশে আনা সম্ভব। ভিটামিন কে-এর ভাণ্ডার এই শাক হাড়ের জোর বাড়ায়। 

একজন সুস্থ মানুষ প্রতিদিন ১০০ থেকে ১৫০ গ্রাম কেলে শাক খেতে পারেন। তবে এর বেশি নয়। আর বাজার থেকে শাক কিনে আনার পর আগে ভাল করে ধুতে হবে। তারপর খানিকটা ফুটিয়ে নিয়ে রান্না করুন। তবে কোনও শারীরিক সমস্যা থাকলে যে কোনও নতুন খাবার খাদ্যতালিকায় যোগ করার আগে চিকিৎসকের পরামর্শ নিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া