বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ১৪Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
গোবিন্দা নন, কার সঙ্গে জন্মদিন কাটান সুনীতা?
মাঝেমধ্যেই বিস্ফোরক মন্তব্য করে লাইম লাইটে চলে আসেন গোবিন্দা-পত্নী সুনীতা আহুজা। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি জানান গত ১২ বছর ধরে একাই নিজের জন্মদিন পালন করেন সুনিতা। তাঁর কথায়, "এত বছর ধরে শুধু সন্তানদের জন্য ভেবেছি। এখন তারা বড় হয়ে গিয়েছে, তাই এবার নিজেকে সময় দেওয়ার পালা। প্রতি বছর জন্মদিনের সকালে মন্দিরে যাই, তারপর রাতে একাই কেক কেটে একটু মদ্যপান করে শুয়ে পড়ি।"
একফ্রেমে 'মুন্নাভাই-ভাইজান'
আবারও এক ফ্রেমে ধরা দিতে চলেছেন বলিউডের দুই অভিনেতা সলমন খান এবং সঞ্জয় দত্ত। নব্বইয়ের দশকে একসঙ্গে 'সাজন' ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন তাঁরা। এরপর 'সন অব সর্দার' ছবির একটি গানে একসঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা যায় তাঁদের। দীর্ঘ ১৩ বছর পর ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন সঞ্জয়-সলমন। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, হলিউডের একটি থ্রিলার ছবিতে দেখা যেতে চলেছে তাঁদের। কিছুদিনের মধ্যেই নাকি সৌদি আরব পাড়ি দেবেন দুই তারকা।
জুটিতে আল্লু-জাহ্নবী
'পুষ্পা ২'-এর সাফল্যের পর নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন আল্লু অর্জুন। এবার তিনি অ্যাটলির ফ্রেমে ধরা দিতে চলেছেন। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আল্লু অর্জুনের বিপরীতে এবার দেখা যেতে চলেছে জাহ্নবী কাপুরকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি নির্মাতারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি