রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Michael Clarke predicts Rohit Sharma will win Champions Trophy

খেলা | রোহিতের ব্যাটে রান ও হাতে ট্রফি দেখছেন ক্লার্ক

KM | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ৩৪Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার চ্যাম্পিয়ন হবে ভারত। সর্বোচ্চ রান করবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।  অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক এমনই ভবিষ্যদ্বাণী করলেন। 

চোটের জন্য আইসিসি-র ইভেন্ট থেকে ছিটকে গিয়েছেন বুমরা। তিনি খেলতে না পারায় অনেকেই মনে করছেন ভারতের বোলিং বিভাগ দুর্বল হয়ে পড়েছে। কিন্তু অনেকেই মনে করেন অর্শদীপ সিং, মহম্মদ সামি এবং নীতীশ রানাকে নিয়ে তৈরি ভারতের বোলিং আক্রমণ যে কোনও দলকে বেগ দেবে। 

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বলতে বসে ক্লার্ক জানিয়েছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করবেন হিটম্য়ান। ক্লার্ক বলছেন, ''ভারত চযাম্পিয়ন হবে বলেই আমার ধারণা। ভারত অধিনায়ক, ফর্ম ফিরে পেয়েছে। আমার মতে,  রোহিত শর্মাই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হবে।'' 

ফর্মে ছিলেন রোহিত শর্মা। বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর ব্যাট কথা বলেনি। ঘরের মাঠে অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজেও হিটম্যান ব্যর্থ থেকে যান। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রোহিত শর্মা সেঞ্চুরি করে নিন্দুকদের মুখ বন্ধ করেছেন। বিরাট কোহলিও পঞ্চাশ করে রানের খরা কাটিয়েছেন। শুভমান গিল শেষ ওয়ানডেতে শতরান করেছেন। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তারকা ভারতীয় ব্যাটাররা রানে ফিরেছেন। মাইকেল ক্লার্ক বলছেন, ''রোহিতকে রানে ফিরতে দেখাটা দারুণ ব্যাপার। রোহিতের ভাল ফর্মে থাকা ভারতের জন্য দরকারি।'' 

সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন রোহিত। কিন্তু সব চেয়ে বেশি উইকেট নেবেন কে? ক্লার্কের অনুমান, ''সর্বোচ্চ উইকেট শিকারী হতে পারে জোফ্রা আর্চার। ইংল্যান্ড খুব ভাল কিছু করবে বলে ভাবছি না। তবে জোফ্রা আর্চার সুপারস্টার।'' 

 জোফ্রা আর্চারকে সামলাতে বেগ পেতে হবে ব্যাটারদের বলে মনে করেন ক্লার্ক। সম্ভাব্য ম্যান অব দা টুর্নামেন্ট হিসেবে ক্লার্ক বেছে নিচ্ছেন ট্র্যাভিস হেডকেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া