বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood filmmaker Karan Johar opened up about Shah Rukh Khan s global fandom

বিনোদন | শাহরুখের জন্য দাঁড়াল তাঁর কেরিয়ার অথচ তাঁকেই এখন তারকা বলতে নারাজ করণ! কিন্তু কেন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ০৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: অনেকটা পথ একসঙ্গে পেরিয়ে এসেছেন শাহরুখ খান এবং করণ জোহর। শাহরুখের হাত ধরেই নিজের প্রথম ছবি পরিচালনা করেছিলেন করণ। বাকিটুকু ইতিহাস। আর পিছনে ঘুরে তাকাতে হয়নি করণকে। ধীরে ধীরে পেশাদার সম্পর্কেও বাইরেও শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় তাঁর। শাহরুখ খান করণের কাছে এখন আর স্রেফ তারকা নন, তাঁর বড় দাদার মতো। একজন অভিভাবকের মতো। সম্প্রতি, এক পডকাস্টে এই বিখ্যাত পরিচালক-প্রযোজক শাহরুখের বিষয়ে বর্তমানে তাঁর কী চিন্তাধারা সেকথা বলার পাশাপাশি দাবি করেন বিশ্ব দরবারে ভারতীয় ছবির প্রতিষ্ঠা পাওয়ার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ‘বাদশা’র। 

 

করণকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর একাধিক ছবি যা দেশে বক্স অফিসের ভালবাসা পায়নি অথচ পশ্চিমের দেশগুলোয় অভাবনীয় সাফল্য পেয়েছে। এর রহস্যটা কী? করণের মতে, এর একমাত্র কারণ শাহরুখ খান। আমার সেসব ছবি পশ্চিমি দুনিয়া থেকে যতটুকু ভালবাসা ও সম্মান পেয়েছে, তা সম্ভব হয়েছিল কেবল ওই ছবিতে শাহরুখ ছিলেন বলেই। 'কুছ কুছ হোতা হ্যায়'-এর পরিচালকের কথায়, " বছরের পর বছর পশ্চিমের দেশগুলোতে শাহরুখের জনপ্রিয়তা যেভাবে বেড়েছে, তা এককথায় অবিশ্বাস্য! ওঁর জনপ্রিয়তা কিন্তু শুধু ইংল্যান্ড, আমেরিকা কিংবা অস্ট্রেলিয়ায় আটকে নেই। ইউরোপের অন্যান্য বড় বড় যে দেশ রয়েছে - ফ্রান্স, জার্মানি সেখানেও এই ছবিটা এক। ওদিকে, মিশরে তো মানুষজন শাহরুখ বলতে অজ্ঞান। তাঁদের কাছে ভারতীয় ছবি মানেই শাহরুখ খান। তাই শাহরুখ এখন আর স্রেফ কোনও তারকা নন, একটা অনুভূতির নাম হয়ে দাঁড়িয়েছে।"

 

প্রসঙ্গত, ২০১৬ সালে শেষবার করণের পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া