রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ভারতের থেকে এগিয়ে পাকিস্তান, কেন এমন বললেন প্রাক্তন তারকা?

Sampurna Chakraborty | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৪৮Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ২৯ বছরে প্রথম আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান। বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ঐতিহাসিক মুহূর্ত নিয়ে উত্তেজিত মহম্মদ ইউসুফ। ঘরের মাঠে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে আশাবাদী প্রাক্তন তারকা। ইউসুফ বলেন, 'অন্যান্য পাকিস্তানির মতো আমিও খুব উত্তেজিত। ২৯ বছর পর পাকিস্তান আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে।' পাকিস্তানে স্টেডিয়াম তৈরি এবং সংস্কার নিয়ে চিন্তায় ছিল আইসিসি। কিন্তু শেষমেষ সময়সীমার মধ্যে স্টেডিয়াম সংস্কারের কাজ শেষ হয়ে গিয়েছে। যার জন্য প্রশংসা কুড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইউসুফ বলেন, 'ছয় মাসের মধ্যে যেভাবে স্টেডিয়াম সংস্কারের কাজ শেষ করেছে পাকিস্তান, প্রশংসা যোগ্য। পাকিস্তান ফাইনালে উঠলে, ঘরের মাঠে খেলবে। স্টেডিয়াম মেরামতের কাজ যেভাবে করেছে পিসিবি, আশা করব পাকিস্তান দলও তেমনই ভাল ক্রিকেট খেলবে।'

পাকিস্তানের প্রাক্তন তারকা এগিয়ে রাখছেন ভারত এবং নিউজিল্যান্ডকে। তিনি মনে করেন, উপমহাদেশে‌ ভাল খেলে ব্ল্যাক ক্যাপসরা। এই প্রসঙ্গে ইউসুফ বলেন, 'নিউজিল্যান্ড দলের সবচেয়ে বেশি ভারসাম্য আছে। উপমহাদেশের পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী ওদের দল শক্তিশালী। তিনজন ভাল মানের পেসার এবং ভাল স্পিনার আছে। ব্যাটিংয়েও প্রথম ছয়জন যথেষ্ট ভাল। উইকেটকিপার অলরাউন্ডার। দু'জন স্পিন বোলিং অলরাউন্ডার আছে।' চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যতম ফেভারিট ভারত। তবে প্রাক্তন তারকা মনে করছেন, ঘরের মাঠে টুর্নামেন্ট হওয়ায় পাকিস্তান কিছুটা অ্যাডভান্টেজ পাবে। এই প্রসঙ্গে ইউসুফ বলেন, 'ভারতীয় দলেও ভারসাম্য আছে। কিন্তু পাকিস্তান কিছুটা এগিয়ে থাকবে কারণ ঘরের মাঠে টুর্নামেন্ট। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওদের মেপে খেলতে হবে। সম্প্রতি আমরা টার্নিং উইকেটে খেলেছি। আমাদের নিয়মিত স্ট্রাইক রোটেট করতে হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আমাদের দুর্বলতা বেরিয়ে পড়েছে। মাঝের ওভারে আমরা স্পিনারদের বিরুদ্ধে খেলতে পারিনি।' ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারলেও ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আশাবাদী পাকিস্তানের প্রাক্তনী। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া