বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ০০Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: গত বছর সকলকে চমকে দিয়ে প্রেম দিবসে আইনি বিয়ে সেরে ফেলেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় তাঁদের কোল আলো করে আসে প্রথম কন্যা সন্তান কৃষভি। আপাতত তাকে ঘিরেই দম্পতির সুখের সংসার। আর তাই এবছর প্রথম বিবাহবার্ষিকী জমিয়ে সেলিব্রেট করলেন কাঞ্চন ও শ্রীময়ী।
তাঁদের প্রথম বিবাহবার্ষিকীতে বাড়িতে ডেকে 'ট্রিট' দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রীর সান্নিধ্যে আপ্লুত শ্রীময়ী। সমাজমাধ্যমে ঋতুপর্ণার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের একগুচ্ছ ছবি ভাগ করে শ্রীময়ী লেখেন, "চলার পথে আমার আঠাশ বছরের যাত্রায় বেশ কিছু মানুষের সাথে আলাপ হয়েছে, মানুষ চিনেছি ,মানুষ দেখেছি, বিশ্বাস করুন কাল রাতের পর অবাক হয়ে গিয়েছি যে মানুষ এরকমও হয়। আমরা তো জীবনে কিছু করলাম কী করলাম না, তার আগেই নিজেদেরকে স্টার ভাবতে ,সুপারস্টার ভাবতে, মেগাস্টার ভাবতে শুরু করে দিই। মানুষকে অহংকার দেখাতে শুরু করি। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত মানুষটিকে দেখে এখনও শেখার আছে।"
শ্রীময়ী আরও লেখেন, "আমার সঙ্গে একদিন এক অনুষ্ঠানে আলাপ হয়েছিল, সেখান থেকে আমাদের মধ্যে কথাবার্তা শুরু হয়, বন্ধুত্ব, হ্যাঁ বন্ধুত্বই বলব, কারণ আমার থেকে বয়সে বড় হলেও, বন্ধুত্বের সম্পর্কের আগে কোনও সম্পর্কই হয় না। এবং তারপর ঋতুপর্ণা কাল আমাদের প্রথম বিবাহবার্ষিকীর ট্রিট দিলেন ওঁর বাড়িতে। বুঝতেই পারলাম না যে কীভাবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। কখন যে রাত দু'টো বেজে গেল শুধু আড্ডা মারতে গিয়ে তা যেন আমরা বুঝতেই পারলাম না। কাঞ্চন আর ঋতুদির কথোপকথন শুনে কারণ আমার তো কোন যোগ্যতাই নেই ওঁদের অভিনয় নিয়ে কথা বলার। ওঁদের শিক্ষা, ওঁদের অভিজ্ঞতার কাছে আমি একজন নগণ্য। দু'জন শিল্পী নিজেদের কাজ ,ভাল সিনেমা,ভাল সংলাপ, ভাল ছবির জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে কথা বলতে বলতে, নিজেদের অভিনয় করা পুরনো ছবি দেখে স্মৃতিচারণ করে ওঁদের দু'জনের চোখে জল চলে এল। হয়তো একেই বলে শিল্পী।"
শ্রীময়ী লেখেন, "এত সুন্দর মন থেকে,আন্তরিকতার সঙ্গে আমাদের খাওয়ালেন, আমার ওঁর ব্যবহারেই অর্ধেক পেট ভরে গিয়েছিল। কিন্তু খাবার মেনুটা বলতেই হবে, লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, চিংড়ির মালাইকারি ,ভাত, মাটন ,দই কাতলা ,কুলের চাটনি, পাটিসাপটা, রসমালাই ,মিষ্টি সব কিন্তু বাড়িতে বানানো। একসঙ্গে খুব ভাল সময় কাটালাম,সময়টা সারা জীবন আমার স্মৃতিতে থাকবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি