রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কবে, কোথা থেকে পাওয়া যাবে মোহনবাগানের চ্যাম্পিয়নশিপ ম্যাচের টিকিট?

Sampurna Chakraborty | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: কেরল ব্লাস্টার্সকে হারিয়ে লিগ শিল্ডের আরও কাছে পৌঁছে গিয়েছে মোহনবাগান। রবিবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। ওড়িশা এফসিকে হারালেই আইএসএলের প্রথম দল হিসেবে পরপর লিগ শিল্ড জয়ের নজির গড়বে মোহনবাগান। স্বভাবতই উত্তেজিত সবুজ মেরুন সমর্থকরা। ঘরের মাঠে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার সুযোগ হাতছাড়া করতে চায় না বাগান ভক্তরা। একেতেই ঘরের মাঠে চ্যাম্পিয়নশিপ ম্যাচ। তারওপর রবিবার। আশা করা যাচ্ছে স্টেডিয়াম হাউজফুল থাকবে। মোহনবাগান ফ্যানদের মধ্যে তুমুল উত্তেজনা। তাই ম্যাচের তিনদিন আগে থেকেই টিকিট বাজারে ছাড়া হবে। এদিন মোহনবাগান কর্তৃপক্ষের তরফ থেকে তেমনই জানিয়ে দেওয়া হয়। 

অফলাইন এবং অনলাইনে বিক্রি করা হবে টিকিট। ২০ ফেব্রুয়ারি থেকে অফলাইনে টিকিট বিক্রি শুরু হবে। চারদিন ধরে চলবে। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোহনবাগান মাঠ থেকে টিকিট বিক্রি করা হবে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। অনলাইনেও টিকিট কাটতে পারবে মোহনবাগান ভক্তরা। ২০ থেকে ২২ ফেব্রুয়ারি অনলাইনে টিকিট কাটা যাবে। সেই টিকিট যুবভারতীর বক্স অফিস টু থেকে রিডিম করা যাবে। সকাল ১১টা থেকে সন্ধে‌ ছ'টা পর্যন্ত খোলা থাকবে স্টেডিয়ামের বক্সে অফিস। নির্দিষ্ট তিনদিন এখান থেকে অফলাইনেও টিকিট কাটা যাবে। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট বাগানের। লিগ শিল্ড জয় শুধুই সময়ের অপেক্ষা। মোলিনার দলের পরের ম্যাচ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। তবে ততদিন প্রযন্ত অপেক্ষা করতে চান না ম্যাকলারেন, কামিন্সরা।‌ রবিবারই লিগ শিল্ড নিশ্চিত করতে চায় বাগান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া