রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ব্যক্তিগত রাঁধুনির ওপর নিষেধাজ্ঞা, দুবাইয়ে পছন্দের খাবার কীভাবে পাচ্ছেন কোহলি?

Sampurna Chakraborty | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৫২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে অনেক কিছুই বদলে গিয়েছে। অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের ফ্লপ শোয়ের পর গৌতম গম্ভীর, রোহিত শর্মা, অজিত আগরকরের সঙ্গে কাটাছেঁড়ায় বসে বিসিসিআই। সেখানেই একাধিক নতুন নিয়মকানুন চালু করা হয়। দেওয়া হয় দশ দফা নির্দেশিকা। বিদেশ সফরে ব্যক্তিগত রাঁধুনি, স্টাইলিস্ট, স্টাফ নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানানো হয়, বিদেশ সফরে বোর্ড দু'জন রাঁধুনি পাঠাবে। তাঁরাই ক্রিকেটারদের যাবতীয় আবদার মেটাবে। তবে তাঁদের অপেক্ষায় নেই বিরাট কোহলি। পছন্দের খাবার খাওয়ার জন্য একটি উপায় খুঁজে বের করেছেন। কী সেই উপায়? 

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কোহলির কাছে একটি ফুড প্যাকেট ডেলিভার করা হয়েছে। টেনিং মাঠে পৌঁছনোর কিছুক্ষণ পরই সেই প্যাকেট বিরাটের কাছে পৌঁছে যায়। ব্যক্তিগত রাঁধুনি সঙ্গে না রাখতে পারায় একটি বিকল্প রাস্তা খুঁজে নেন তারকা ক্রিকেটার। স্থানীয় টিম ম্যানেজারের সঙ্গে এই বিষয়ে কথা বলেন কোহলি। নিজেদের চাহিদা তাঁকে বুঝিয়ে বলেন। জনপ্রিয় ফুড জয়েন্ট থেকে খাবার ডেলিভারি করার ব্যবস্থা করে দেন তিনি। রিপোর্টে বলা হয়েছে, 'বক্সে কোহলির পোস্ট সেশন খাবার ছিল। বাকিরা নিজেদের কিট ব্যাগ গুছিয়ে ফেলার পরও কোহলি খাওয়াদাওয়া করছিল। রাস্তায় খাওয়ার জন্য একটি বক্স বাঁচিয়ে রাখে।' দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। প্রথমদিন সবার আগে নেটে নামেন কোহলি। মহম্মদ সামি, অর্শদীপ সিংয়ের বলের বিরুদ্ধে ব্যাট করেন। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ভারতের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া