বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Pushpa 2 fame actress Sreeleel reportedly decided to be a mom only at the age of 23 details inside

বিনোদন | এখনও বিয়ে করেননি, তার আগেই মাত্র ২৩ বছরে ‘মা’ হয়েছেন শ্রীলীলা? ‘পুষ্পা ২’র নায়িকার অজানা কথা হল ফাঁস!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৫৯Rahul Majumder

সংবাদ সংস্থা সংস্থা মুম্বই: এইমুহূর্তে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলাকে নিয়ে জোর চর্চা চলছে বলিপাড়ায়। আর হবে নাই বা কেন? অনুরাগ বসুর আগামী মিউজিক্যাল ছবিতে তিনি- যে নায়িকা। আগেই জানা গিয়েছিল, নায়কের ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। তাঁর বিপরীতে তৃপ্তি দিমরির নাম ঘোষণা করেও ছবি থেকে তাঁকে ছেঁটে ফেলা হয়। সেই নিয়ে উত্তাল ছিল নেটপাড়া। সম্প্রতি, সেই ছবির প্রথম ঝলক সমাজমাধ্যমে ভাগ করেছেন কার্তিক। তাতে দেখা গিয়েছিল কার্তিকের বিপরীতে ছবিতে রয়েছেন শ্রীলীলা। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখছেন তিনি। এই ছবি যে চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে, জানা গিয়েছে সেকথাও। এর আগেও গত বছর 'পুষ্পা ২'তে একটি আইটেম গানের ভিডিওতে পারফর্ম করার জন্য শ্রীলীলাকে নিয়ে কম তোলপাড় হয়নি। তবে জানেন কি, মাত্র ২৩ বছর বয়সেই 'মা' হয়েছেন এই চর্চিত দক্ষিণী সুন্দরী?

 

খুলেই বলা যাক বিষয়টা। ২০২২ সাল। শোনা যায়, সেই বছরেই বিশেষ চাহিদাসম্পন্ন দুই শিশুকে দত্তক নিয়েছিলেন শ্রীলীলা যখন তাঁর বয়স মাত্র ২৩। ফিসফাস, একটি অনাথ আশ্রমে সেই সময়ে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই গুরু ও শোভিতা নামের দুই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু চোখে পড়ে তাঁর। সেই শিশু দু'টির স্বভাব ও কথাবার্তা শ্রীলীলার হৃদয় ছুঁয়ে যায়। এবং তা এতটাই গভীরভাবে যে তিনি সিদ্ধান্ত নেন, ওই দু'জনকে একটি সুন্দর জীবন উপহার দেবেন। যেমন ভাবা, তেমন কাজ। সেই ভাবনা থেকেই ওই দুই 'বিশেষ' শিশুকে দত্তক নিয়ে নেন শ্রীলীলা। এও শোনা যায়, নিজের 'টু লাভ' ছবির আগে এই কাজটি করেছিলেন শ্রীলীলা। ওই ছবিতে একজন অল্প বয়সী মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। 

 

শোনা গিয়েছিল, শ্রীলীলা এই আইটেম গানের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। যদিও খবর, 'পুষ্পা'র ‘উ আন্টাভা’র জন্য সামান্থা নিয়েছিলেন ৫ কোটি টাকা পারিশ্রমিক। সামান্থার থেকে কম পারিশ্রমিক নেওয়ার ব্যাপারেও এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় শ্রীলীলাকে। সেই সাক্ষাৎকারে শ্রীলীলা জানিয়েছিলেন, প্রযোজকের সঙ্গে পারিশ্রমিক নিয়ে নাকি তাঁর কোনও আলোচনাই হয়নি। তাই পারিশ্রমিক নিয়ে তিনি মন্তব্য করতে চান না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া