বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Apoorva Lakhia recounts this surreal moment with amitabh bachchan in Rajasthan s Jaisalmer details inside

বিনোদন | ‘সোনার কেল্লা’য় ফেলুদা নয়, অমিতাভ-ই ‘ঈশ্বর’? ‘বিগ বি’-কে ঘিরে এই অদ্ভুত ঘটনার কথা জানা আছে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ০০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ৮২ বছর বয়সেও বলিউডের ‘শাহেনশাহ’ আজও একমেবাদ্বিতীয়ম। তিনি, অমিতাভ বচ্চন। প্রিয় অভিনেতাকে সামনে পেলে ভক্তের আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ হয়।  অমিতাভের জনপ্রিয়তা যে ভারত ও মহাসাগর পেরিয়ে বহু বছর আগেই পশ্চিম থেকে মধ্যপ্রাচ্য ছড়িয়ে গিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে একবার নিজের দেশেই তাঁকে প্রায় ঈশ্বরের আসনে বসিয়ে ফেলা হয়েছিল, তা জানেন কি? রাজস্থানের জয়সলমীর অর্থাৎ যেখানে সত্যজিৎ রায় শুটিং করেছিলেন তাঁর বিখ্যাত ছবি ‘সোনার কেল্লা’, সেই অঞ্চলেই। অমিতাভ পা রাখতেই ঘটে গিয়েছিল এক অভাবনীয় ঘটনা! সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অজানা কথা-ই ফাঁস করলেন পরিচালক অপূর্ব লাখিয়া। 

 


সেটা ২০০৩ সাল। গত বেশ কয়েক বছরে বৃষ্টি হয়নি রাজস্থানের জয়সলমীরে। মাটি হয়ে গিয়েছে আরও রুক্ষ, শুষ্ক। মরুভূমিও তার আশেপাশের অঞ্চলে আঁচড় কাটতে শুরু করেছে। এরকম আবহেই সেখানে অভিষেক বচ্চনকে নিয়ে ‘মুম্বই সে আয়া মেরা দোস্ত’ ছবির শুটিং সারছেন পরিচালক অপূর্ব লাখিয়া। একটি গ্রামে চলছে শুটিং। সেই সময়ে নয়া বছর অভিষেকের সঙ্গে উদ্‌যাপন করতে সেখানে গোটা সস্ত্রীক হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন। অপূর্বর কথায়, “আর এরপরেই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা। অমিতজি আমাদের শুটিং সেটে পা রাখতেই কালো মেঘ ঘনিয়ে আসে গোটা আকাশ জুড়ে। শুরু হয়ে প্রলয়ংকারী ঝড়! এবং তারপরেই বৃষ্টি। আমি জানি, এ কথা শুনতে অবিশ্বাস্য লাগবে, কিন্তু...কিন্তু আমার মায়ের নামে দিব্যি কেটে বলতে পারি যে এই ঘটনা নির্জলা সত্যি! আমরা যখন শুট করছিলাম সেই অঞ্চলের নদীর জল তখন পুরো শুকিয়ে গিয়েছিল। আর অমিতজি আসার পর এত বানভাসি বৃষ্টি হল যে নদীর জল ফুলে ফেঁপে উঠল। ভাবা যায়! নিজের চোখে দেখেছি ভাই, অবিশ্বাস করি কী করে? আর তারপরেই শুরু আসল মজা।”

 


“গোটা ঘটনাটাই ছিল কাকতালীয়। কিন্তু এরপরেই অমিতাভ বচ্চনকে ঈশ্বরের প্রতিরূপ ভাবতে শুরু করেন সেখানকার মানুষ। প্রায় ৫০,০০০ মানুষ জড়ো হয়ে গিয়েছিল অমিতজির হোটেলের সামনে। সকলেরই ইচ্ছে, তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার। এরপর থেকে প্রায় প্রতিদিন-ই এই সংখ্যক মানুষ অমিতাভ-দর্শনের ইচ্ছে নিয়ে জড়ো হতেন সেই হোটেলের সামনে...”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া