রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

It will be a one sided game, Harbhajan Singh calls India vs Pakistan an overhyped clash at Champions Trophy

খেলা | ভারত-পাক ম্যাচ নিয়ে অযথা মাতামাতি হচ্ছে, খেলা তো হবে একতরফা, কেন এ কথা বললেন ভাজ্জি?

KM | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ০১Krishanu Mazumder

 


আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক ম্যাচ নিয়ে মাতামাতি বেশি। খেলা কিন্তু হবে একতরফা। ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং এমন কথাই বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়ানোর আগে। 

ইতিমধ্যেই ভারত-পাক ম্যাচের পারদ চড়তে শুরু করে দিয়েছে। একটি টিকিটও আর অবশিষ্ট নেই। এই প্রেক্ষিতে ভাজ্জি বলছেন, '' এবারের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বড্ড মাতামাতি হচ্ছে। এই ম্যাচে লড়াইয়ের কিছুই আর অবশিষ্ট নেই। শক্তির নিরিখে ভারত অনেক এগিয়ে। পাকিস্তান ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছে। পাকিস্তান একেবারেই ধারাবাহিক নয়।  ভারতের ব্যাটসম্যান ও বোলারদের সঙ্গে পাকিস্তানের ব্যাটসম্যান-বোলারদের পরিসংখ্যান খতিয়ে দেখলেই বোঝা যাবে বিষয়টা।'' 

ভারত-পাক ম্যাচ চিরকালই সেরা বক্স অফিস। এই ম্যাচ ঘিরে আগ্রহ সবসময়েই বেশি থাকে। এবারও কমতি নেই। ভাজ্জি বলছেন, ''মানুষের আগ্রহ বেশি।  টিকিটের দামও বেড়ে গিয়েছে। তবে আমার মনে হয় এই ম্যাচে লড়াই সেরকম দেখা যাবে না। ম্যাচটা একতরফাই হবে। কারণ দু'দলের মধ্যে শক্তির পার্থক্য রয়েছে।'' 

কিন্তু এই ম্যাচ কেন একতরফা? তার যুক্তি দিয়ে হরভজনকে বলতে শোনা গিয়েছে, ''দুই দলের মধ্যে শক্তির বিস্তর পার্থক্য। বাবর আজম আর রিজওয়ানকে যদি বাদ দেওয়া হয়, তাহলে এই পাকিস্তান দুর্বলই। এই দুই তারকা ছাড়া পাকিস্তানে আর নামী ব্যাটার কোথায়! বোলাররাও ছন্দে নেই।'' 

হরভজনের মতে পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজম। কিন্তু ভারতের বিরুদ্ধে তাঁর গড় কম। মহম্মদ রিজওয়ানেরও গড় ভাল নয়। একমাত্র ফকর জামানের গড় পঞ্চাশের কাছাকাছি। 

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে দুবাইয়ে এসেছে ভারত। হরভজন বলছেন,  ''ভারত শক্তিশালী, এবিষয়ে সন্দেহই নেই। রোহিত শর্মা সেঞ্চুরি করে রানে ফিরেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে শুভমান গিল ছন্দ ফিরে পেয়েছে। বিরাট কোহলি একটা পঞ্চাশ করেছে।'' ফলে টুর্নামেন্টে নামার আগেই ভারতের তারকা ব্যাটাররা রানে ফিরেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া