শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ‘তিন বছর ধরে কপালে জুটত শুধু ম্যাগি’, না খেতে পাওয়া দুই তারকা ক্রিকেটারের কাহিনি শোনালেন নীতা অম্বানি

Kaushik Roy | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৪৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে ভারতের দুই তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ডেয়া এবং ক্রুনাল পাণ্ডেয়া। দুই ভাইই বর্তমানে আইপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজির তারকা ক্রিকেটার। তবে বরাবর দুই ভাইয়ের জীবন এতটা স্বাচ্ছন্দ্য ছিল না। মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার আগে তাদের জীবন কেটেছে বহু কষ্টের মধ্য দিয়েই। আসন্ন আইপিএলের আগে সেই কাহিনিই সামনে আনলেন মুম্বাই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা আম্বানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীতা অম্বানি জানিয়েছেন, কীভাবে তাদের ফ্র্যাঞ্চাইজি দলে অন্তর্ভুক্ত করেছিল হার্দিক পান্ডেয়া, ক্রুনাল পান্ডেয়াকে।

 

এই তিন ক্রিকেটারই পরবর্তীতে মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন। হার্দিক বর্তমানে ভারতীয় দলেরও অন্যতম সেরা অলরাউন্ডার। বস্টনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নীতা আম্বানি জানান, প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করতে তিনি নিয়মিত রঞ্জি ট্রফির ম্যাচ দেখতে যেতেন। সেই সময়ই তাঁর চোখে পড়েন হার্দিক এবং ক্রুনাল।

 

জানতে পারেন, তাঁরা দীর্ঘ তিন বছর ধরে শুধুমাত্র ম্যাগি খেয়েই দিন কাটাচ্ছেন, কারণ তাদের আর্থিক অবস্থা সেই সময়ই একেবারেই ভাল ছিল না। কিন্তু ক্রিকেটের প্রতি অদম্য জেদ ও খিদে ছিল দু’জনের মধ্যেই। তাতেই প্রভাবিত হয়ে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিয়েছিল দুই ক্রিকেটারকে। মুম্বইয়ের কর্ণধার বলেন, ‘আইপিএলে প্রতিটি দলের জন্য নির্দিষ্ট বাজেট থাকে। 

 

আমাদের নতুন প্রতিভা খুঁজে বের করার অন্য উপায় দেখতে হয়। আমি এবং আমার স্কাউট টিম রঞ্জি ট্রফির প্রতিটি ম্যাচ দেখতাম। একদিন আমার স্কাউটে সদস্যরা দুটি লম্বা, পাতলা ছেলেকে নিয়ে এল। তাদের সঙ্গে কথা বলে জানতে পারি, গত তিন বছর ধরে তারা শুধুমাত্র ম্যাগি নুডলস খেয়ে বেঁচে আছে, কারণ তাদের টাকা ছিল না। কিন্তু আমি দু’জনের চোখে জেদ, সংকল্প ও সাফল্যের দেখতে পেয়েছিলাম। সেই দুই ভাই ছিলেন হার্দিক ও ক্রুনাল পান্ডেয়া। ২০১৫ সালে আমি মাত্র ১০ হাজার মার্কিন ডলারে হার্দিককে দলে নিয়েছিলাম। আজ সে মুম্বাই ইন্ডিয়ান্সের গর্বিত অধিনায়ক’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া