বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Anil kapoor s family used to live in raj kapoor s garage after coming mumbai for the first time reports

বিনোদন | বাংলোয় নয়, মুম্বইয়ে পা রাখার পর অনিল কাপুর ও তাঁর বাবাকে বাড়ির এই জায়গায় ঠাঁই দিয়েছিলেন রাজ কাপুর?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ২০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা ধরে রাখা খুব কঠিন। কারণ, প্রতিযোগিতার আবহে পান থেকে চুন খসলেই নিজের আসন হারানোর ভয় থাকে। পাশাপাশি আরও কঠিন এই ইন্ডাস্ট্রিতে আগে একটি পাকাপোক্ত জায়গা তৈরি করা। আর কেউ যদি ইন্ডাস্ট্রির বহিরাগত হন, তাঁর পক্ষে এই প্রতিযোগিতাটা আরও কতটা কঠিন হতে পারে, তা হিসাব করার জন্য খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। অনিল কাপুরের পরিবার ছিল এমনই এক পরিবার। চার দশক পেরিয়ে আজও বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন অনিল কাপুর এবং তাঁর দাদা প্রযোজক বনি কাপুর। বনির প্রযোজনাতেই ‘ওহ্‌ সাত দিন’ ছবিতে প্রথম মুখ্য চরিত্রে দর্শকদের সামনে আসেন অনিল কপূর। আজও তাঁর ইনিংস থেমে নেই। তবে জানেন কি মুম্বইয়ে যখন তাঁর পরিবার প্রথম এসেছিলেন, তাঁদের ঠাঁই হয়েছিল রাজ কাপুরের গ্যারেজে!  

 

অনিলের বাবা সুরিন্দর কাপুর সম্পর্কে ছিলেন রাজ কাপুরের বাবা পৃথ্বীরাজ কাপুরের তুতো ভাই। প্রথমবার পরিবার নিয়ে মুম্বইয়ের মতো শহরে এসে তাঁরা যখন উপস্থিত হন, শোনা যায় সেই সময় তাঁদের আশ্রয় দিয়েছিলেন রাজ কাপুরের পরিবার। তবে তাঁদের জায়গা নাকি কাপুর বাংলোর কোনও ঘরে হয়নি। হয়েছিল গাড়ি রাখার জায়গায়। অর্থাৎ সোজা কথায়, কাপুর পরিবারের গ্যারেজে! যদিও এই প্রসঙ্গে কোনওদিন কোনও কথা বলেননি অনিল অথবা রাজ কাপুরের পরিবারের কেউ-ই। ইন্ডাস্ট্রিতে কান পাতলে এও শোনা যায়, কাপুর গ্যারেজে থাকার পর মুম্বইয়ের এক প্রান্তিক অঞ্চলে নিজের পরিবার নিয়ে চলে আসেন সুরিন্দর কাপুর। সেখানেই ছেলেবেলা ও কৈশোর কাটিয়েছেন অনিল-বনি-সঞ্জয়রা। 

 

যদিও এরপর বলিপাড়ায় অভিনেতা হিসাবে আকাশছোঁয়া সাফল্য পান অনিল। প্রযোজক হিসাবেও নিজের পাকাপোক্ত জায়গা করে নেন বনি কাপুরও। এর বহু বছর পর ২০০৭ সালে মুক্তি পাওয়া 'সাওয়ারিয়া' ছবিতে জুটি বেঁধে বলিউডে পা রেখেছিলেন অনিল-কন্যা সোনম কাপুর এবং রাজ কাপুরের নাতি রণবীর কাপুর। পরবর্তী সময়ে অ্যানিম্যাল ছবিতেও রণবীরের সঙ্গে অভিনয় করেছেন অনিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া