রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৫৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা ডার্বিতে জেতার পরে মহমেডান স্পোর্টিংয়ের প্রশংসা করেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ।
আইএসএলে এই প্রথম কলকাতা ডার্বি জিতল ইস্টবেঙ্গল। ম্যাচের পরে অস্কার ব্রুজোঁ সাংবাদিকদের বলেন, ''মহমেডানের প্রশংসা করতেই হবে। ওরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবুও ওরা আজ যথেষ্ট ভাল খেলেছে। লড়াই করে ম্যাচটা জেতার চেষ্টা করেছে। আমার তরফ থেকে মহমেডানের প্রতি পূর্ণ সমর্থন রইল।''
দলের পরিবর্ত খেলোয়াড়দের প্রশংসা করে ইস্টবেঙ্গল কোচ বলেন, ''আজ আমাদের রিজার্ভ বেঞ্চই ম্যাচের ফয়সলা করে দিয়েছে। সল ক্রেসপো বেঞ্চ থেকে নেমে গোল করল, ডেভিডও তাই। গত কয়েক সপ্তাহে এটাই ছিল না আমাদের। ৯০ মিনিট ধরে ধারাবাহিক ভাবে আমরা খেলতে পারিনি। দল আজ ভাল খেলেছে। প্রতিপক্ষকে আটকে রাখতে পেরেছি, শেপ বজায় রাখতে পেরেছি, কৌশলগত শৃঙ্খলাও ছিল আমাদের খেলায়। আমাদের ছেলেদের প্রশংসা করতেই হবে। ভাল খেলেছে ওরা।''
দলের চোটআঘাত সমস্যা কিছুটা হলেও কমেছে বলে জানান অস্কার। লাল-হলুদ কোচ বলেন, ''চোট-সমস্যা কমেছে। ফলে আজ আমরা খেলায় উন্নতি আনার জন্য বেঞ্চ থেকে কয়েকজন খেলোয়াড়কে নামাতে পারলাম।''
আইএসএলে এই প্রথম ডার্বি জিতল ইস্টবেঙ্গল। এই প্রসঙ্গে অস্কার বলেন, ''ডার্বি বরাবরই গুরুত্বপূর্ণ। এটা শুধু দুটো দলের খেলা নয়, ক্লাবের ঐতিহ্য, সমর্থকদের আবেগ, ভালবাসাও এর সঙ্গে মিশে থাকে। তাই ম্যাচের পরে সমর্থকদের প্রতিক্রিয়া দেখে বোঝা গেল, তারা দলের পারফরম্যান্সে খুশি। এই দিনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ, গত সপ্তাহটা আমাদের খারাপ গিয়েছে।''
দলের নতুন বিদেশি ফরোয়ার্ড ক্যামেরুনের মেসি বৌলির প্রশংসাও শোনা গেল অস্কারের মুখে। স্প্যানিশ কোচ বলেন, ''যে ৬০ মিনিট খেলেছে মেসি, তাতে যথেষ্ট আন্তরিকতা ছিল। প্রতিপক্ষকে ও সমানে চাপে রেখেছিল। মনে হচ্ছিল, সারা মরশুমই যেন ও আমাদের সঙ্গে ছিল। দলের মধ্যে একটা গতি এনে দিয়েছে মেসি। ওর মধ্যে সেই চারিত্রিক দৃঢ়তা ও ব্যক্তিত্ব আছে। লং বলে ও খুবই ভাল। বল ধরে রাখতে পারে। বাঁ দিক দিয়ে ও বেশ কয়েকবার দৌড়ে যে ভাবে বক্সে ঢুকেছে, তা অনবদ্য। ওর জন্য আমরা আজ অনেকটা চাপে রাখতে পেরেছি মহমেডানকে। ওর পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। ওর কাছ থেকে যেটা চেয়েছিলাম, সেটাই পেয়েছি।''
মহমেডানের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে নন্দকুমার ও নাওরেম মহেশ লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ায় বেশ বিপদে পড়তে হয়েছিল ইস্টবেঙ্গলকে। ডার্বিতে সেই দু'জনই বেশ ভাল খেলেন। এই দু'জন সম্পর্কে অস্কার বলেন, ''নন্দর পরিবারের একজন প্রয়াত হয়েছেন বলে ওর সময়টা ভাল যাচ্ছিল না। তবে নন্দ ও মহেশ আজ ভাল খেলেছে। প্রথম লিগে যা হয়েছিল, সে জন্য আমরা খুশি ছিলাম না। সেই ম্যাচে ন'জনে খেলতে হয়েছিল আমাদের। মহমেডানের বিরুদ্ধে গত ম্যাচে ওরা দু'জন লাল কার্ড দেখে যে সমস্যা তৈরি করেছিল, আজকের ম্যাচে তার প্রায়ঃশ্চিত্ত করল বলতে পারেন। এ ছাড়া ক্রেসপো মাঠে ফিরে সমস্যা অনেক কমিয়ে দিয়েছে। ও আমাদের দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়। তবে ওকে আমরা মাত্র ৩০ মিনিট পেয়েছি। ওকে আমাদের পুরো ৯০ মিনিট দরকার।''
টপ সিক্সে যাওয়ার আশা ক্ষীণ ইস্টবেঙ্গলের। তবু বাকি ম্যাচগুলো থেকে ইতিবাচক ফলাফল চান লাল-হলুদ কোচ। সে কথা জানিয়ে কোচ বলেন, ''আইএসএলে আমরা লড়াই ছেড়ে দিইনি। লড়াই জারি থাকবে। যতটা ভাল ভাবে শেষ করা যায় আইএসএল, সেই চেষ্টা করব। পরবর্তী ম্যাচে যদি সেলিস ও জিকসনকে পেয়ে যাই, তা হলে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। যদিও ওদের পেশির চোট রয়েছে এবং ওদের জোর করে খেলিয়ে ঝুঁকি নিতে রাজি নই আমরা।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি