রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | অনবদ্য প্রত্যাবর্তন, আইএসএলে প্রথম কলকাতা ডার্বি জয় ইস্টবেঙ্গলের

Reporter: সম্পূর্ণা | লেখক: সম্পূর্ণা ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ১৭Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গল - ৩ (মহেশ, ক্রেসপো, ডেভিড) মহমেডান - ১ (ফ্রাঙ্কা)

দুরন্ত প্রত্যাবর্তন। চেন্নাইয়ের কাছে বিশ্রী হারের পর জয়ে ফিরল ইস্টবেঙ্গল। আইএসএলে প্রথম কলকাতা ডার্বি জয়। রবিবার যুবভারতীতে মহমেডান স্পোর্টিং‌কে ৩-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। গোল করেন নাওরেম মহেশ, সল ক্রেসপো‌ এবং ডেভিড লালনসাঙ্গা। অবশেষে কাটল গোলের খরা। এদিন আক্রমনাত্মক ছক সাজান অস্কার ব্রুজো। তার ফল মেলে। মেসি বাউলির সংযোজনে প্রথমার্ধে আগ্রাসী ফুটবল খেলে ইস্টবেঙ্গল। তবে কখনওই ম্যাচ থেকে হারিয়ে যায়নি মহমেডান।‌ ২-১ হওয়ার পর সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু সাদা কালোর প্রাক্তনীই কাঁটা হয়ে বিঁধল‌। ম্যাচের অন্তিমলগ্নে ডেভিডের করা গোলেই টানা চার হার মহমেডানের। এদিনের জয়ে ২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরেই থাকল ইস্টবেঙ্গল। সুপার সিক্সের আশা আগের দিন শেষ হয়ে গেলেও, উজ্জীবিত ফুটবল এএফসি এবং সুপার কাপের আগে অস্কার ব্রুজোর দলের মনোবল বাড়াবে। লিগের তলানিতে থাকা দুই দলের লড়াই হলেও, হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়নি দুই দলের সমর্থকদের। লড়াকু ফুটবলের সাক্ষী থাকে তাঁরা। 

 

 

লিগ টেবিলের ১১ বনাম ১৩ নম্বরের লড়াই। ম্যাচকে কেন্দ্র করে তেমন আগ্রহ ছিল না। কিন্তু ম্যাচের গতি প্রকৃতি দেখে মনে হয়নি টেবিলের তলানিতে থাকা দুটো দল খেলছে। আগের দিনই দুই কোচ অস্কার ব্রুজো এবং মেহরাজউদ্দিন ওয়াডু জানিয়েছিলেন, রবিবারের ডার্বি মর্যাদার লড়াই। তারই প্রতিফলন ঘটল মাঠে। বিনা লড়াইয়ে একে অপরকে একচুলও জমি ছাড়েনি দুই প্রধান। প্রথমার্ধের শেষে প্রাধান্য ছিল ইস্টবেঙ্গলের। বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল লাল হলুদ। প্রথম লেগের ডার্বিতে জলের বোতলে লাথি মেরে লাল কার্ড দেখেছিলেন নাওরেম মহেশ। এদিন প্রায়শ্চিত্ত করলেন। ম্যাচের ২৭ মিনিটে তাঁর করা গোলই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বাঁ দিক থেকে বিষ্ণুর পাস থেকে নিখুঁত প্লেসিং মহেশের। প্রথমার্ধে গোল লক্ষ্য করে প্রায় নয়-দশটি শট নেয় লাল হলুদ। তারমধ্যে একাধিক মেসি বাউলির। কথা মতো এদিন ডিয়ামানটাকোসের সঙ্গে মেসিকে জুড়ে দেন অস্কার ব্রুজো। তাতেই ভোল বদলে যায় ইস্টবেঙ্গলের। এদিন শুরু থেকেই নজর কাড়েন ক্যামেরুনের স্ট্রাইকার। বেশ কয়েকবার গোল লক্ষ্য করে শট নেন। তারমধ্যে একবার বাঁচান মহমেডান গোলকিপার, অন্যবার সাইড নেটে লাগে। ম্যাচের ১৭ মিনিটে ডিয়ামানটাকোসকে গোলের ঠিকানা লেখা পাস বাড়ান মেসি। কিন্তু গ্রিক স্ট্রাইকার গোলে রাখতে পারেননি। ভাগ্য সহায় থাকলে স্কোরশিটে নাম তুলতে পারতেন মেসি। বেশ কয়েকটা সুযোগ মিস করেন ডিয়ামানটাকোসও। প্রথমার্ধে মহমেডান যে একেবারেই সুযোগ পায়নি তেমন নয়। জোড়া গোলের সুযোগ ছিল মেহরাজের দলের সামনে। কিন্তু মিস করেন মার্ক এবং মনবীর। নবাগত বিদেশের শট বাঁচান ইস্টবেঙ্গল কিপার। প্রথমার্ধে গোল হজম করলেও যথেষ্ট লড়াই করে মহমেডান। 

 

 

দ্বিতীয়ার্ধ ঘটনাবহুল। দুই দলই প্রাণ লড়িয়ে দেয়। হাড্ডাহাড্ডি লড়াই। কে বলবে লিগের তলানিতে থাকা দুই দলের ম্যাচ! আদর্শ কলকাতা ডার্বি। ম্যাচের ৬৪ মিনিটে মহেশের শট বাঁচান পদম ছেত্রী। তবে ব্যবধান বাড়াতে এক মিনিট অপেক্ষা করতে হয় ইস্টবেঙ্গলকে। কৃতিত্ব সল ক্রেসপোর। ৬৫ মিনিটে ফেলার পা থেকে বল কেড়ে নিয়ে মেসিকে বাড়ান। ক্যামেরুনের স্ট্রাইকারের পাস থেকে দারুণ ফিনিশ ক্রেস্পোর। পরিবর্ত হিসেবে মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যে গোল। চোট সারিয়ে কেরল ম্যাচে নামলেও একেবারেই টাচে ছিলেন না সল। এদিন সেটা পুশিয়ে দিলেন।‌ তবে তার তিন মিনিটের মধ্যে ব্যবধান কমায় সাদা কালো ব্রিগেড। ম্যাচের ৬৮ মিনিটে ২-১ করে মহমেডান। রবি হাঁসদার পাস থেকে বাঁ পায়ের শটে গোল ফ্রাঙ্কার। আইএসএলে প্রথম গোল ব্রাজিলিয়ানের। অভিষেকেই অ্যাসিস্ট সন্তোষ ট্রফির নায়ক রবির। ম্যাচের ৭৬ মিনিটে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় মহমেডান।‌ প্রথমবার অ্যালেক্সিসের শট বাঁচান প্রভসুখন সিং। ফিরতি বলে রবি হাঁসদার শট ক্রসপিসে লাগে। আবার ফিরতি বলে রেমসাঙ্গার শট গোললাইন থেকে ফেরত পাঠান আনোয়ার। দ্বিতীয়ার্ধে ভাল খেলে মেহরাজের দল। তবে ম্যাচের ৮৯ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেন মহমেডানের প্রাক্তনী। প্রভাত লাকরার পাস থেকে টার্ন করে কোনাকুনি শটে গোল ডেভিড লালনসাঙ্গার। গত বছর সাদা কালোর কলকাতা লিগ জয়ের কান্ডারী ছিলেন। এদিন তাঁর গোলেই হার নিশ্চিত হয়ে মহমেডানের।‌ শেষ মিনিটে মহমেডানের নিশ্চিত গোল বাঁচান পরিবর্ত কিপার দেবজিৎ। দল হারলেও অভিষেক ম্যাচে নজর কাড়েন সন্তোষের নায়ক রবি হাঁসদা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া