বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actor Dhanush is currently shooting for his upcoming Hindi film Tere Ishk Mein while  Vicky Kaushal s film chhaava has raced past rupees 100 crore

বিনোদন | নেটপাড়ায় ফের হাসির খোরাক উর্বশী, বক্স অফিস কতটা কাঁপছে ‘ছাবা’র গর্জনে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ৫৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: 

দিল্লিতে শুরু 'তেরে ইশক মে'র শুটিং

জোরকদমে শুরু হয়ে গিয়েছে আনন্দ এল রাই পরিচালিত 'তেরে ইশক মে' ছবির শুটিং। ছবিতে মুখ্যচরিত্রে রয়েছেন ধনুষ এবং কৃতি শ্যানন।  দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্স-এ এদিন দেখা গেল শুটিং সারছেন ধনুষ। এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন দুই নায়ক-নায়িকা। ছবিতে তাঁদের জুটির ম্যাজিক কতটা নজর কাড়তে পারে এখন সেটাই দেখার। গল্পে ধনুষের চরিত্রের নাম 'শঙ্কর' ও 'মুক্তি'র চরিত্রে কৃতি। 'তেরে ইশক মে'তে গানের দায়িত্বে রয়েছেন এ আর রহমান। 


বক্স অফিস কাঁপাচ্ছে 'ছাবা'

বক্স অফিসে দুরন্ত গতিতে ছুটছে ভিকি কৌশলের ছাবা। মুক্তির মাত্র দু'দিনের মধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিসের নিরিখে  ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি। চলতি বছর অক্ষয় কুমারের স্কাই ফোর্স -এর পর ছাবা-ই দ্বিতীয় ছবি যে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল। ছবিতে জেশুবাঈ এবং ছত্রপতি শম্ভাজি মহারাজ-এর চরিত্রে ধরা দিয়েছেন রশ্মিকা এবং ভিকি। ‘ছাবা’তে মুঘলসম্রাট ঔরঙ্গজেব-এর ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না। ছবির পরিচালক লক্ষণ উটেকর। ভিকির কথায়, “ছত্রপতি শম্ভাজি মহারাজকে ধরতে পাক্কা ৯ বছর লেগেছিল ঔরঙ্গজেবের। ছবিতে বহু দৃশ্য আছে, যেখানে দেখা যাবে শম্ভাজি মহারাজকে গরু খোঁজা খুঁজছে মোগলরা। অস্থির হয়ে উঠেছেন ঔরঙ্গজেব-ও। মূলত, তাঁদের প্রতিদ্বন্দ্বী-ই এই ছবির মূল উপজীব্য। ছবিতে শম্ভাজির বিক্রম, গর্জনের সঙ্গে অদ্ভুতভাবে টক্কর দিয়েছে ঔরঙ্গজেবের ধূর্ততা এবং ক্রুরতা।”


ফের হাসির খোরাক উর্বশী 

বলি-অভিনেত্রী উর্বশী রাউতেলার কাণ্ডকারখানা নিয়ে প্রায়ই সমাজমাধ্যমে হাসির রোল ওঠে। এ বার ফের উঠল। ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া বিতর্কে জড়ানোর পর তাঁর পডকাস্টে যাওয়ার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন উর্বশী। কিছু দিন আগেই জানা যায়, ইনস্টাগ্রামে রণবীরকে আর অনুসরণ করছেন না তিনি। আর এ বার তাঁর অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু অভিনেত্রীকে প্রশংসা করার বদলে ট্যাঙ্কে নিয়ে হাসাহাসি শুরু নেটপাড়ায়। কেউ কটাক্ষ করে লিখছেন, "এই প্রথম মনে হয় কোনও শো বাতিল করার সুযোগ পেলেন উর্বশী"এ আবার কেউ বা লিখেছেন, " এই দুই বিতর্কিত ব্যক্তিকে তাঁরা একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করেছিলাম। "


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া