বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Ritwik chakraborty starrer bengali movie Porichoy Gupta makers announces final release date with new posters

বিনোদন | চূড়ান্ত হল ‘পরিচয় গুপ্ত’র মুক্তির দিনক্ষণ, চলতি মাসের কবে রহস্যের জট ছাড়াতে জুটিতে হাজির হচ্ছেন ঋত্বিক-ইন্দ্রনীল?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ২০Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: একাধিকবার ঘোষণা করেও পিছিয়েছে 'পরিচয় গুপ্ত' ছবির মুক্তি। এবার ফের ঘোষণা হল ছবিমুক্তির নতুন তারিখ। সেই সঙ্গে ঝাঁ চকচকে একজোড়া পোস্টার! একটি পোস্টারে দেখা যাচ্ছে দু’ধারে দাঁড়িয়ে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। মেরুণরাঙা থ্রি-পিস পরে দেখা যাচ্ছে ঋত্বিককে। চোখে কালো চশমা, মুখে পাইপ। কিছু আনমনে ভাবছেন তিনি। অন্যদিকে, দাঁড়িয়ে ইন্দ্রনীল। তাঁর দু'চোখে খানিক কৌতূহলের সঙ্গে মিশে রয়েছে বিস্ময়। দূরে অস্পষ্ট এক মানুষের অবয়ব। লালচে-নীল আভা জুড়ে রয়েছে গোটা পোস্টার জুড়ে। অন্য একটি পোস্টার জুড়ে দেখা যাচ্ছে ছবির প্রধান চরিত্রদের- ঋত্বিক, ইন্দ্রনীল, দর্শনা, অয়ন্তিকা এবং জয় বন্দ্যোপাধ্যায়কে। দুই পোস্টারের উপরেই বড় বড় হরফে লেখা আগামী ২১ ফেব্রুয়ারি পূর্ণাঞ্জলি মিডিয়া প্রাইভেট লিমিটেড ও পাণ্ডে মোশন পিকচার্স এর ব্যানারে বড়পর্দায় মুক্তি পাবে ‘পরিচয় গুপ্ত’।


 

 

মুখ্য চরিত্রে ঋত্বিক-ইন্দ্রনীল। জুটিতে হবে রহস্যের সমাধান না নিজেরাই জড়িয়ে পড়বেন রহস্যের জালে? ছবিতে এই দু'জন ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দর্শনা বণিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্য। প্রথম ঝলক প্রকাশ্যের আসার পর থেকেই দর্শকের মধ্যে বেশ গুঞ্জন তৈরি হয়েছিল এই ছবি ঘিরে।

 

‘পরিচয় গুপ্ত’ পরিচালনার দায়িত্বে রয়েছেন রণ রাজ। ১৯৫০ সালের প্রেক্ষাপটে এগোবে গল্প। সেই সময়ে এক অন্ধ জমিদার ও তাঁর প্রিয় প্রত্নতাত্ত্বিক বন্ধুর গল্প ফুটে উঠবে এই ছবিতে। অন্ধ জমিদারের ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। ইন্দ্রনীল থাকছেন প্রত্নতাত্বিকের চরিত্রে। তাঁরা কাদের পরিচয় খুঁজবেন? উত্তর লুকিয়ে রয়েছে ছবিতে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া