রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Injury scare as Rishabh Pant hit on left knee during net session in Dubai

খেলা | হার্দিকের মারা শট আছড়ে পড়ল পন্থের হাঁটুতে, তার পরে কী হল?

KM | ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ১১Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার ঠিক আগে ভারতীয় শিবিরে চোটের আতঙ্ক। 

রবিবার দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনের সময় হার্দিক পাণ্ডিয়ার মারা জোরালো শট আছড়ে পড়ে ঋষভ পন্থের বাঁ হাঁটুতে। সেই চোটই ভারতীয় শিবিরে উদ্বেগ-উৎকণ্ঠা বয়ে আনল।  

২০২২ সালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। সেই সময়ে এই বাঁ হাঁটুতেই চোট পেয়েছিলেন তিনি। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পরে ফের ক্রিকেটে ফিরে এসেছেন পন্থ। 

রবিবার সেই বাঁ হাঁটুতেই আঘাত পান পন্থ।   হার্দিক পাণ্ডিয়া যে নেটে ব্যাটিং করছিলেন, তার পাশেই অনুশীলনে করছিলেন পন্থ। হার্দিক পাণ্ডিয়ার মারা জোরালো শট আছড়ে পড়ে পন্থের বাঁ হাঁটুতে। যন্ত্রণকাতর পন্থ শুয়ে পড়েন মাঠেই। আইস প্যাক দেওয়া হয় চোটের জায়গায়। 

কিছুক্ষণ পরে অবশ্য উঠে দাঁড়ান ঋষভ। হার্দিক পাণ্ডিয়া এগিয়ে এসে পন্থের চোটের খোঁজখবর নেন। দেখা যায় পন্থ ও পাণ্ডিয়া একে অপরকে জড়িয়ে ধরেছেন। 

হাঁটুতে স্ট্র্যাপ বেঁধে ব্যাটিং করতে দেখা যায় পন্থকে। তিনি যে অস্বস্তি বোধ করছেন, তা পন্থকে দেখেই বোঝা যায়। 

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, সেই দলে রয়েছেন দু'জন উইকেট কিপার। লোকেশ রাহুল ও পন্থ। ইংল্যান্ড সিরিজের পরে দলের হেড কোচ গৌতম গম্ভীর জানান, লোকেশ রাহুলই এই মুহূর্তে ভারতের একনম্বর উইকেট কিপার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লোকেশ রাহুলের খেলার সম্ভাবনাই বেশি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া