বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ২৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বিতর্ক বেড়েই চলেছে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়াকে ঘিরে। নেটপাড়ার একটি বড় অংশের পাশাপাশি বলিউডের অতি পরিচিত ব্যক্তিত্বরাও একহাত নিয়েছেন এই ইউটিউবারকে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় গীতিকার তথা গায়ক স্বানন্দ কিরকিরে। তবে স্রোতের সঙ্গে না গিয়ে রণবীরের খানিক পক্ষ নিয়েই কথা বলেছেন তিনি। বলা ভাল, ইউটিউবারের প্রতি অনুকম্পা-ই দেখিয়েছেন 'বরফি' ছবির গায়ক।
সামগ্রিক পরিস্থিতি বিচার করে স্বানন্দর মনে হয়েছে, ‘বাবা-মায়ের সঙ্গম’ মন্তব্যের জন্য রণবীর যখন নিজের ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেছেন, তখন তাঁকে ক্ষমা করে দেওয়াই উচিত। তবে তার মানে এই নয় যে রণবীরকে অন্ধভাবে সমর্থন জানিয়েছেন তিনি। স্বানন্দে কিরকিরের কথায়, “যে কোনও বিষয়ে একটা ন্যূনতম শালীনতা বজায় রাখা প্রয়োজন। আসলে হয়েছে কী, বর্তমানে ক্যামেরা যেভাবে আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে তাতে আমরা ভুলে যাচ্ছি বন্ধুদের সামনে কোন কথা বলা উচিত আর পরিবারের সামনে কথা বলা উচিত। আর...ওদের এবার ক্ষমা করে দেওয়া হোক, কারণ তারা তো ক্ষমা চেয়েছে। আর একটা কথা, এই দেশে এবং পৃথিবীতে এমন অনেককিছুই বলা হয়ে থাকে যা আদপেই বলা উচিত নয়। তবু কিন্তু সেসব বলা হয়েছে। যাই হোক, দেশ ওদের প্রাপ্য শাস্তি দিয়েছে এবং ইতিমধ্যেই ওরা নিজেদের কৃতকর্মের জন্য করজোড়ে কাঁদতে, কাঁদতে ক্ষমা চেয়ে নিয়েছে।”
কৌতুকের ধরন নিয়েও মুখ খুলেছেন সানন্দ –“মজার মোড়কে অন্যকে ছোট করা বা অশ্লীল ভাষা প্রয়োগ করে কাউকে অপদস্থ করাটাই শুধু কৌতুক, এটা ভাবলে ভুল হবে। যদি স্রেফ জনপ্রিয় এবং বিখ্যাত হওয়ার জন্য একজন ব্যক্তি অন্যকে এই ভাষায়, এভাবে ঠাট্টা করে এবং অপরপক্ষও এই একই কারণে চুপচাপ সহ্য করে যান বিষয়টা তাহলে কিন্তু দু'জনেরই ভুল। কৌতুকের ক্ষেত্রে কোনও রকম বিধিনিষেধ নেই তাই যাঁরা কৌতুক নিয়ে কাজকর্ম করছেন, তাঁদের আরও একটু দায়িত্ববান থাকা উচিত। তাছাড়া, কৌতুকের ক্ষেত্রে কোনও রকম বিধিনিষেধ থাকা উচিতও নয়, কিন্তু একবার যদি কৌতুককেও ঘেরাটোপের মধ্যে নিয়ে আসা যায় তাহলে কিন্তু বিপদ। অনেক স্বর-ই তাহলে বন্ধ হয়ে যাবে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি