বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actress jaya bachchan once shared her thoughts on realationships and modern day romance during a conversation with her granddaughter navya naveli nanda

বিনোদন | ‘সহবাস না করলে, ভালবাসা বেশিদিন টেকে না’ নাতনি নব্যাকে কেন এই উপদেশ দিদিমা জয়া বচ্চনের?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ১৩Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: স্বাভাবিক নিয়মেই পৃথিবীতে এসেছে নতুন নতুন প্রজন্ম। যুগ বদলেছে, প্রতিটি প্রজন্মের সঙ্গে অল্প অল্প করে বদলেছে বিভিন্ন সম্পর্কের সমীকরণের রসায়নও। নব্যা নভেলি নন্দা সম্পর্কে নাতনি হলেও তাঁর সঙ্গে জয়া বচ্চনের সম্পর্ক বন্ধুসুলভ। তার সঙ্গে মোটেই মিশে থাকে না কড়া দিদিমসুলভ আচরণ। নাতনিকে যেমন ডেটে যাওয়ার টিপ্‌স দেন, তেমনই সম্পর্কে শরীরের গুরুতেও কতটা, সেই বিষয়েও খুল্লম খুল্লা পরামর্শ দিতেও পিছপা হন না দিদিমা জয়া। নব্যার পডকাস্ট 'হোয়াট দ্য হেল নব্যা'তে লম্বা সম্পর্কে সহবাসের গুরুত্বর কথা বলতে গিয়ে স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, একটা সময়ের পর শুধুই হৃদয় মথিত ভালবাসায় প্রেম টেকে না।

 

ওই পডকাস্ট জয়া জানিয়েছিলেন, আজকের প্রজন্মের মতো তাঁদের সময়ে নিজেদের সম্পর্ক নিয়ে প্রেমিক-প্রেমিকারা তেমনভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারত না। বর্ষীয়ান অভিনেত্রী-রাজনীতিবিদের মতে, শারীরিক ভালবাসা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। “আমার মুখ থেকে এসব কথা শুনলে হয়ত অনেকের খারাপ লাগতে পারে কিন্তু শারীরিক মিলনের তৃপ্তি যে একটি প্রেমের সম্পর্ককে আরও মজবুত করে, তাতে কোনও সন্দেহ নেই। আমাদের সময় এই ব্যাপারগুলোর পরীক্ষা নিরীক্ষা সেভাবে করতে পারতেন না যুগলরা। কিন্তু এই প্রজন্মের যুগলরা কিন্তু করেন...আর করবেন না-ই বা কেন? লম্বা সম্পর্ক রাখতে হলে শরীরকে গুরুত্ব দিতেই হবে। যদি সম্পর্কে শারীরিক ভালবাসা না থাকে তাহলে কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকার নয়। সম্পর্ক সুস্থভাবে টিকিয়ে রাখতে হলে শুধুমাত্র গদগদ প্রেম, টাটকা বাতাস এবং মানিয়ে নেওয়া দিয়ে চলবে না।” তবে এর পাশাপাশি নাতনিকে জয়া আরও পরামর্শ দেন যে শারীরিক ঘনিষ্ঠতা থাকার দরুণও যদি কোনও সম্পর্ক না টেকে, তাহলে দুই পক্ষকেই ঠান্ডা, ধীরস্থিরভাবে তার সমাধান খুঁজতে হবে।

 

এখনই শেষ নয়, নাতনিকে বিয়ে নিয়েও পরামর্শ দিয়েছেন জয়া। বলেন, “প্রিয় বন্ধুকে বিয়ে করা উচিত। যদি তোমার প্রিয় বন্ধু কেউ থাকে, তার সঙ্গে আলোচনা করতেই পারো এই বিষয়ে। তাকে বলতেই পারো, ‘তুমি একজন ভাল মানুষ তাই আমি তোমাকে পছন্দ করি, তোমার সন্তানের মা হতে চাই…’  তুমি যদি তাকে বিয়ে না করে তার সন্তানের মা হতে চাও, তাতেও বিন্দুমাত্র কোনও সমস্যা নেই আমার।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া