বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ০৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: নতুন বছরের শুভেচ্ছা জানানোর সময় দিয়েছিলেন অস্পষ্ট ইঙ্গিত। এবার তা রীতিমতো স্পষ্ট। দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। ইলিয়ানা এবং মাইকেল ডোলানের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। প্রেম দিবসের পরেই এই সুখবর ভাগ করে নিলেন ‘বরফি’ অভিনেত্রী। তবে একটু কায়দা করে। শুক্রবার গভীর রাতে একাধিক চিপসের প্যাকেট রেখে, তার ছবি তুলে পোস্ট করে প্রেগন্যান্সি ক্রেভিংয়ের কথা জানালেন ইলিয়ানা। ছবির ক্যাপশনে লিখলেন, “কীভাবে কাউকে সরাসরি না বলেও বোঝাবেন যে আপনি প্রেগন্যান্ট।” এতদিন তাঁর গর্ভাবস্থা নিয়ে ফিসফাস ছিল। অতঃপর তিনি যে দ্বিতীয়বার মা হতে চলেছেন, তাতে সিলমোহর নিজেই দিলেন ইলিয়ানা। দ্বিতীয়বার মা হওয়ার সুখবরের ইঙ্গিত দিয়ে নেটিজেনদের ভালবাসা কুড়োচ্ছেন তিনি।
কোয়ার বয়স এখন দেড় বছর। এই খুদেকে ঘিরেই এখন আবর্তিত হয় ইলিয়ানা-মাইকেলের জীবন। তবে কোয়া যখন গর্ভস্থ অর্থাৎ প্রথমবার মা হওয়ার সময়ে বিতর্কে জড়িয়েছিলেন ইলিয়ানা। ২০২৩-এর ১ অগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান। সমাজমাধ্যমে সে খবর জানিয়ে অভিনেত্রী লিখেছিলেন, ‘‘কোনও শব্দ দিয়ে আমাদের আনন্দের বর্ণনা করা যাবে না। পৃথিবীতে স্বাগত, পুত্র।” অন্তঃসত্ত্বা অবস্থায় অবশ্য তাঁর গর্ভস্থ সন্তানের পিতৃপরিচয় গোপন রেখেছিলেন ইলিয়ানা। সেই জন্য নেটিজেনদের কটাক্ষের শিকারও হয়েছিলেন অভিনেত্রী। আসলে, অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করার দু’সপ্তাহ আগেই মাইকেলের সঙ্গে বিয়ে সারেন অভিনেত্রী।
প্রসঙ্গত, শেষবার পর্দায় ইলিয়ানাকে দেখা গিয়েছিল ‘দো ঔর দো প্যায়ার’ ছবিতে। শীর্ষ গুহ ঠাকুরতা পরিচালিত সেই রোম্যান্টিক কমেডিতে ইলিয়ানার পাশাপাশি দেখা গিয়েছিল বিদ্যা বালন, প্রতীক গান্ধী এবং শেন্ডিল রামমূর্তিকে। যদিও সে ছবি সমালোচক অথবা দর্শক-কোনও মহলেই দাগ কাটতে পারেনি। উল্লেখ্য, ২০১২ সালে অনুরাগ বসুর পরিচালিত বরফি ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন ইলিয়ানা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি