বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৪১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ব্যাঙ্ককের যৌনপল্লিতে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন। আরও ভাল করে বললে, সেখানকার স্ট্রিপ ক্লাবে। যেখানে স্বল্পবসনা সুন্দরীরা নৃত্যের তালে তালে একে একে সমস্ত পোশাক খুলে নগ্ন হয়ে নৃত্য করেন। না, না, কোনও কল্পকথা নয়, একেবারে ষোল আনা সত্যি বলে দাবি করলেন, পরিচালক অপূর্ব লাখিয়া।
প্রায় বছর ২০ আগের ঘটনা। ২০০৫ সালে মুক্তি পাওয়া ছবি ‘এক আজনবি’র শুটিংয়ের সময়ের ঘটনা। অনিদ্রার রুগী অমিতাভ, রাতে তাঁর ঘুম আসে না। সুতরাং, প্রায় প্রতি রাতেই ছবি দেখে সময় কাটাতেন বিগ বি। একবার অপূর্বর কাছে রাতের ব্যাঙ্কক ঘোরার ইচ্ছেপ্রকাশ করেন তিনি। তাঁরা তখন ছিলেন প্যাটপং-এ, ব্যাঙ্ককের কুখ্যাত নিষিদ্ধপল্লি। শুনে আমতা আমতা করে অপূর্ব বলেছিলেন, “স্যার, এই জায়গাটার নাম প্যাটপং। এখানে... স্ট্রিপ ক্লাবে লাইভ শো চলে। আপনাকে সেখানে নিয়ে যাওয়ার পর যদি নকেও চিনতে পারে ব্যাপক গোলমাল বাঁধবে।”
তবে অভয় দিয়েছিলেন স্বয়ং অমিতাভ। সব শুনে তাঁর জবাব ছিল, “আমরা যাব।” এরপর বোতামখোলা শার্টের সঙ্গে থাই ধুতি পরে যৌনপল্লির রাস্তায় পা রেখেছিলেন শাহেনশাহ। অপূর্ব লাখিয়া জানিয়েছেন, এই ধরনের পানশালায় ওই প্রথম অমিতাভের যাওয়া। যাই হোক, স্ট্রিপ ক্লাবে ঢোকার পর চমকে গিয়েছিলেন অমিতাভ। স্বভাবতই সেখানে তাঁর প্রচুর ভক্ত তাঁকে দেখতে পেয়ে হইচই জুড়ে দিয়েছিলেন। “তবে অনেকক্ষণ ছিলাম আমরা। অমিতজি খুব উপভোগ করেছিলেন গোটা সময়। বারবার বলছিলেন, 'অপূর্ব, অসাধারণ'। পাশাপাশি ওই পানশালাতেও তাঁর অত অনুরাগী দেখে বুঝতে পারছিলাম না ব্যাঙ্কক না জুহু কোথায় আছি আমরা।”
এরপর সেখান থেকে বেরিয়ে হোটেলে ফিরতে ফিরতে প্রায় আড়াইটে বেজে গিয়েছিল। তবে চমকের শেষ ছিল না এখানে। পরদিন ভোর পাঁচটার কলটাইমে পেশাদারিত্ব দেখিয়ে একেবারে কাঁটায় কাঁটায় হাজির হয়েছিলেন অমিতাভ!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি