বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৪৮Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: মোহিনীর ষড়যন্ত্রে কাবু 'দেবী-অনিকেত'। বাড়ির মধ্যেই লুকনো এক জটিল সত্যি! তার সন্ধানে উঠেপড়ে লেগেছে দেবী। সে কি পারবে অনিকেতকে বিপদের হাত থেকে রক্ষা করতে? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল ম্যাকনেল স্টুডিওতে, সান বাংলার 'দেবী বরণ'-এর শুটিং ফ্লোরে।
গা ছমছমে অন্দরমহল
চারদিকে অন্ধকার। মাকড়শার জালে ঘিরেছে দেওয়াল-থাম। মরচে ধরেছে পুরনো দরজায়। গা ছমছমে পরিবেশ। এক ঝলক দেখলে সেট নয়, যেন মনে হচ্ছে কোনও পুরনো বাড়ির অন্দরমহল। এদিকে, সবে মাত্র শেষ হয়েছে লাঞ্চ ব্রেক। মেকআপ রুমে চলছে পরবর্তী দৃশ্যটি একটু ঝালিয়ে নেওয়ার পালা। তার মাঝেই চলছে পর্দার 'দেবী' ওরফে অ্যানমেরী টম ও 'অনিকেত' ওরফে সিদ্ধার্থ সেনের খুনসুটি। মাত্র কয়েক মাসের মধ্যেই ফের জুটিতে, কী কী পরিবর্তন লক্ষ্য করছেন একে অপরের মধ্যে? অ্যানমেরীর কথায়, "আমি একইরকম আছি। বরং কথা বলার পরিমাণটা আরও বেড়েছে। সিদ্ধার্থ যেমন চুপচাপ ছিল তেমনই আছে।" অ্যানমেরীর কথা শেষ হতেই সিদ্ধার্থ বলেন, "ধৈর্য ক্ষমতা আরও অনেক বেশি বেড়েছে। কারণ ওর কথা বলা বেড়েছে। তাই আমাকেও শোনার জন্য ধৈর্য শক্তি বাড়াতে হয়েছে।" পুরনো বন্ধুত্ব আরও তাজা হয়েছে তাহলে? "অবশ্যই। যেন বন্ধুত্বের রিইউনিয়ন। চেনা মানুষের সঙ্গে কাজ করাটা অনেক সহজ হয়ে যায়," বললেন অ্যানমেরী।
প্রেম করছেন অ্যানমেরী-সিদ্ধার্থ?
পর্দায় তো মাঝেমধ্যেই অনিকেত, দেবীর উপর রেগে যাচ্ছে। শুটিংয়ের ফাঁকেও কি রাগারাগি চলে? প্রশ্ন শেষ হতেই অ্যানমরী তাড়াতাড়ি বলেন, "ওরে বাবা! রোজ ঝগড়া হয়। প্রায় মুখ দেখাদেখি বন্ধ থাকে আমাদের।" জোরে হেসে সিদ্ধার্থের জবাব, "আমাদের রীতিমতো মারামারি চলে।" কথা শেষ হতে না হতেই সিদ্ধার্থের নাক টেনে ধরলেন অ্যানমেরী। কোনও মতে নিজেকে ছাড়িয়ে সিদ্ধার্থও পাল্টা চিমটি কাটলেন নায়িকার হাতে। দু'জনের খুনসুটিতে বাঁধ সাধলেন পাশের ফ্লোরের ম্যানেজার। সেখানে চলছে শোকের দৃশ্য। তার মাঝে 'দেবী বরণ'-এর নায়ক-নায়িকার হাসির আওয়াজ ব্যাঘাত ঘটাচ্ছে। অন্য ফ্লোরের ম্যানেজারের বকুনিতে একেবারে চুপ দু'জন।
কানাঘুষো শোনা যায় আপনাদের প্রেম চলছে! সত্যি? সিদ্ধার্থের কথায়, "একদম সত্যি! সেটা পর্দায় চলছে। আর পর্দায় আমাদের এতটাই পছন্দ করছেন দর্শক যে, বাস্তবেও আমাদের বন্ধুত্ব তাঁরা পছন্দ করছেন।" অ্যানমেরীর কথায়, "আমার অনেক সিক্রেট ও জানে। তাই আমি প্রেম করলে ও আগে ফাঁস করে দেবে। আপাতত কাজটা দু'জন ভালবেসে করছি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি