বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bengali serial actress Moyna Mukherjee s open letter to husband Samrat Mukherjee on their divorce rumuors

বিনোদন | সম্রাট-ময়নার বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই সমাজমাধ্যমে খোলা চিঠি অভিনেতার স্ত্রীর! কী লিখলেন ময়না?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ৩৫Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ২২ বছরের দাম্পত্য জীবনে নাকি ইতি টানতে চলেছেন সম্রাট মুখোপাধ্যায় এবং ময়না মুখোপাধ্যায়। আগেই এই খবরকে সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছিলেন দু'জনেই। এতদিন বাদে সামাজিক মাধ্যমে সম্রাট মুখোপাধ্যায় কে নিয়ে কী লিখলেন ময়না মুখোপাধ্যায়? 

 

 দিনকয়েক আগে টলিপাড়ার অন্দরে ফিসফাস ছিল, ভালবাসার মরশুমে নাকি ঘর ভাঙছে টলি-অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী ময়নার। জুটির বিচ্ছেদের গুঞ্জনে মুখর বিনোদন জগৎ।

 

ভালবাসার সপ্তাহে হঠাৎ করেই সম্রাট ও ময়নার বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। তাঁদের সম্পর্কের মধ্যে নাকি বেড়েছে দূরত্ব, শোনা গিয়েছিল এমনটাই। তবে এই খবর যে সত্যি নয়, তা আগেই যৌথভাবে খোলসা করেছিলেন সম্রাট-ময়না। সরস্বতী পুজোর একটি ঘটনাকে কেন্দ্র করে এমন একটি খবর ছড়িয়ে পড়ে টলি পাড়ায়। শুনে প্রায় আকাশ থেকে পড়েন তারকা দম্পতি। ঘটনার সূত্রপাত সরস্বতী পুজোর দিন। প্রতি বছর অভিনয়ের শিক্ষাকেন্দ্রে সরস্বতী পুজোর আয়োজন করেন সম্রাট ও ময়না। নিজের হাতে পুজোর সব ব্যবস্থাপনা করতে দেখা যায় ময়নাকে। তবে এই বছর ময়না উপস্থিত ছিলেন না। সম্রাট জানান, ময়না নাকি অসুস্থ। এদিকে সরস্বতী পুজোর সন্ধেবেলা সমাজমাধ্যমে একটি পোস্ট করেন ময়না। তিনি লেখেন, "তোমরা অনেকেই হঠাৎ জিজ্ঞাসা করছ আমি কেমন আছি। ঠিক বুঝলাম না কেন জিজ্ঞাসা করছ। আমি ভাল আছি, ছিলাম আর থাকব।" দু'জনের কথার অসঙ্গতিতে দাম্পত্যে চিড় ধরার গুঞ্জন রটে। এবার সামাজিক মাধ্যমে স্বামী সম্রাট মুখোপাধ্যায়কে নিয়ে মনের কথা ভাগ করে নিলেন ময়না। 

সম্রাট মুখোপাধ্যায়কে ট্যাগ করে ময়না লেখেন, "আমার স্বামীকে ধন্যবাদ, আমায় এবং আমাদের দুই সন্তানকে সেরা জীবন উপহার দিতে প্রতিদিন এতটা পরিশ্রম করার জন্য।" দুই যমজ সন্তানকে নিয়ে সুখের সংসার সম্রাট-ময়নার। যদিও এখন ধারাবাহিকের শুটিং নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকেন সম্রাট, তবে সুযোগ পেলেই পরিবারকে সময় দেন তিনি। এইমুহুর্তে সান বাংলার 'আকাশ কুসুম' ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয় করছেন সম্রাট মুখোপাধ্যায়। স্বাভাবিকভাবেই শুটিংয়ের ব্যস্ততা এখন তুঙ্গে। আগের মত সময় না পেলেও, যখনই সুযোগ হয় স্ত্রী ময়না এবং দুই সন্তানকে সময় দেওয়ার চেষ্টা করেন তিনি। সম্রাটের এতটা পরিশ্রম করার কারণ অবশ্যই তাঁর পরিবার। সেই কারণে ভালবাসার সপ্তাহে স্বামীর উদ্দেশ্যে মনের কথা লিখলেন ময়না এবং বুঝিয়ে দিলেন ব্যস্ততা বাড়লেও তাঁদের মধ্যে দূরত্ব একেবারেই বাড়েনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া